JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ এএম
Breaking
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে... পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনে...

প্রতিশ্রুতি রক্ষা, পশ্চিমবঙ্গে গঠিত সপ্তম পে কমিশন, খুশির হাওয়া রাজ্য জুড়ে!

প্রতিশ্রুতি রক্ষা, পশ্চিমবঙ্গে গঠিত সপ্তম পে কমিশন, খুশির হাওয়া রাজ্য জুড়ে!

বর্তমান সরকারের পথ চলা শুরু হয়েছে মাত্র আড়াই মাস। ‌এরই মধ্যে রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দারুন সুখবর দিল রাজ্য সরকার। মাত্র আড়াই মাসের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন গঠন করেছে রাজ্য সরকার। আর এতেই খুশির হাওয়া গোটা রাজ্য জুড়ে। 

বুধবার অর্থ দপ্তরের তরফে কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কমিশনের কাছে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। পরিকল্পনা যদি সঠিকভাবে এগোয় তাহলে আশা করা যাচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হবে। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য সরকার। ‌

রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে আশার আলো দেখেছিল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গিয়েছিল রাজ্য সরকারের প্রথম বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত সপ্তম পে কমিশন গঠনের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবায়িত হওয়ার পথে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, কমিশনের চেয়ারপার্সন করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে। অন্যান্য সদস্যরা হলেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ কারনাম। 

দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে বেতন, ডিএ, ডিআর, পেনশন এবং পদোন্নতি সংক্রান্ত নতুন নীতি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তবে সরকার গঠনের মাত্র আড়াই মাসের আগে যে গতিতে সপ্তম পে কমিশনের কাজ এগোচ্ছে তাতে অনেকটাই খুশি সরকারি কর্মী ও পেনশন উপভোক্তারা।

15 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.