JAZZBAAT 24 BANGLA
২১ অক্টো ২০২৬, ০৫:২৮ এএম
Breaking
পার্সেল দিতে এসে রান্নাঘরের আগুন নেভালেন ডেলিভারি কর্মী, সঙ্কটে মহিলার ‘ত্রাতা’ হয়ে ভাইরাল... চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আশ্বাস মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প... কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪ Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা পার্সেল দিতে এসে রান্নাঘরের আগুন নেভালেন ডেলিভারি কর্মী, সঙ্কটে মহিলার ‘ত্রাতা’ হয়ে ভাইরাল... চোরবাগান-কাণ্ডে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে শুভেন্দু, ২৫ লক্ষের চেক, সঙ্গে চাকরির আশ্বাস মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ঐতিহ্য বজায় রাখার বার্তা শুভেন্দুর রাত পোহালেই দশমীর পুজো, জেনে নিন দেবীবরণ-সিঁদুরখেলার শুভ সময় নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ, আশুতোষ-সৌরভের জেল হেফাজতের মেয়াদ বাড়ল NarendraModi: দশেরায় মোদির ছবি লাগানো রাবণের কুশপুত্তলিকা দাহ, মুখ্য নির্বাচন কমিশনারের প... কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪ Durga Puja: কালীমোহন ঘোষ রায় পরিবারে পূজিতা নীল দুর্গা

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গত শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েষ্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ )। 

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাসুদেব ধর  (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।  ইমক্যাব নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়।

তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ প্রমুখ। সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

69 Views 0 Likes 0 Comments

Related News

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪
বিদেশ

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, মৃত কমপক্ষে ১৪

কলম্বিয়া: সোনার খনিতে ভয়াবহ ধস। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পুরসভার চাম্বেরো গ্রামীণ এলাকায়...

২০ অক্টো ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
SaudiArabia: মক্কার মসজিদে অশোভন আচরণের অভিযোগ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে
বিদেশ

SaudiArabia: মক্কার মসজিদে অশোভন আচরণের অভিযোগ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর...

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভিতরে অশোভন আচরনের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত ১৪ অক্টোবর, তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে। অভিযুক্তের নাম নাজরুল ইসলাম আবদুল বাসির এবং সিতি আখতার বলে জানা গিয়েছে। তবে, তাঁদের স্বামী-স্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

২০ অক্টো ২০২৬, ০৪:৩৮ পিএম · 2 মিনিট
SheikhHasina: ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? গ্রেপ্তার-কারাবাসের ভয়েও অনড় থাকার বার্তা
বিদেশ

SheikhHasina: ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? গ্রেপ্তার-কারাবাসের ভয়েও অনড...

সাম্প্রতিক সাক্ষাৎকারে শেখ হাসিনার স্পষ্ট করেছেন, বাংলাদেশে ফেরার ক্ষেত্রে গ্রেপ্তার কারাবাস কিংবা ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তাঁকে তাঁর সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। তাঁর বক্তব্য, দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক কর্মকান্ড পুনরায় শুরু করা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা তিনি আগেও জানিয়েছিলেন। এবারেও সেই অবস্থানে অনড় থাকার কথা জানান তিনি।

২০ অক্টো ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
SupremeCourt: আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি, সুপ্রিম কোর্ট ভবনে আগুন
বিদেশ

SupremeCourt: আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি, সুপ্রিম কো...

আলবেনিয়ার রাজধানী তিরানায় সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনের পঞ্চম দিনে বিক্ষোভকারীদের একাংশ সুপ্রিম কোর্ট ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

২০ অক্টো ২০২৬, ১০:২৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.