প্রতিনিয়ত রয়েছে রাজনৈতিক ব্যস্ততা। কাঁধে প্রশাসনিক গুরু দায়িত্ব। তবে সব কিছুর মাঝে ভুলে যাননি মাটির প্রতি টান। তাইতো বিধায়ক হয়েও মাটির মানুষ শান্তনু প্রামাণিক। চেক শার্ট পরে নিজের জমিতে নেমে ধানের চারা রোপণ করতে দেখা গেল তাকে। কোনো আনুষ্ঠানিকতা নয়, একেবারে সাধারণ কৃষকের মতোই কাদামাখা মাঠে কাজ করলেন বিধায়ক তথা মন্ত্রী শান্তনু প্রামাণিক।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তার কেন্দ্র পরিবর্তন করছিলো কিন্তু তাকে মানুষের আস্থা কমেনি বরং আরো দৃঢ় হয়েছে। নতুন কেন্দ্র থেকেই আরো বড় ব্যবধানে জয়ী হয়ে বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য। কিন্তু পদ-মর্যাদা তার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন করতে পারেনি। আজো তিনি মাটির সঙ্গে মিশে চলতে পছন্দ করেন। একেবারে সাদামাটা জীবন যাপন করেন তিনি। মন্ত্রী হয়েও নিজের শিকড়কে ভুলে যাননি শান্তনু প্রামাণিক। কৃষিকাজের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে আজও। তাই সুযোগ পেলেই নেমে পড়েন নিজের জমিতে। হাত লাগান কৃষিকাজে।
মন্ত্রী শান্তনু প্রামাণিকের ধানের চারা রোপণের ভিডিও এখন রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই ভাইরাল। আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই ভিডিও। অনেকের মতে, ক্ষমতার শীর্ষে থেকেও মাটির কাছাকাছি থাকার এই বার্তাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সেই কারণেই তিনি ব্যতিক্রমী।
শুরু হচ্ছে ধনের মরশুম। এই সময় ধানের চারা রোপণ করতে ব্যস্ত থাকেন চাষীরা। আর পাঁচটা সাধারণ চাষীর মতনই ধানের চারা রোপণে ব্যস্ত বিধায়ক তথা মন্ত্রী শান্তনু প্রামাণিক। মন্ত্রীর এই সাদামাটা জীবন এখন রাজনীতির অন্যতম চর্চিত বিষয়।