JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ১০:০৮ পিএম
Breaking
CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে প্রতিবাদের সময় হাজারে হাজারে সরকারি ‘ব্লক’ সোশ্যাল মিডিয়ায়

যন্তর মন্তরে প্রতিবাদের সময় হাজারে হাজারে সরকারি ‘ব্লক’ সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: মার্চ থেকে জুলাই, মাত্র ৫ মাসে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবকে প্রায় ১.৯৫ লক্ষ ‘ব্লকিং অর্ডার’ পাঠিয়েছে কেন্দ্র ও বিভিন্ন সরকারি সংস্থা। অর্থাৎ গড়ে প্রতি ৬৮ সেকেন্ডে একটি করে নির্দেশ! দিনে সংখ্যাটা প্রায় ১,২৭৫। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ৫ মাসে সরকারি নির্দেশের সবচেয়ে বড় নিশানা ছিল ইনস্টাগ্রাম। প্রায় এক লক্ষ ব্লকিং অর্ডার পাঠানো হয়েছে মেটা-র এই প্ল্যাটফর্মে। ঘটনাচক্রে, এই সময়ের মধ্যেই দিল্লির যন্তর মন্তরে পরীক্ষা দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনও জোরদার হয়েছিল।

সরকারি নির্দেশের পরিসর বুঝতে আগের পরিসংখ্যানটিও তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ‘সহযোগ’ পোর্টালের মাধ্যমে ১৯টি অনলাইন প্ল্যাটফর্মকে মোট ২,৩১২টি ব্লকিং অর্ডার পাঠানো হয়েছিল। অর্থাৎ দিনে গড়ে মাত্র ৬টি। অথচ চলতি বছরের মার্চ থেকে জুলাই, এই ৫ মাসেই সেই সংখ্যা পৌঁছে গেল প্রায় ১.৯৫ লক্ষে। 

সরকারি এক আধিকারিকের দাবি, প্রতিবাদ-বিক্ষোভ যত তীব্র হয়েছে, বিশেষত ইনস্টাগ্রামে, ততই বেড়েছে এই নির্দেশের সংখ্যা। ফেসবুক পেয়েছে প্রায় ৮০ হাজার এবং ইউটিউব প্রায় ১৫ হাজার নির্দেশ। অর্থাৎ মেটা-র দুই প্ল্যাটফর্ম মিলেই পেয়েছে মোট নির্দেশের প্রায় ৯০ শতাংশ।

আরও তাৎপর্যপূর্ণ বিষয়, সরকারি নির্দেশ কার্যকর করার পদ্ধতিতেও এসেছে বড় বদল। তিন ঘণ্টার মধ্যে কনটেন্ট সরানোর সরকারি সময়সীমা মেনে চলতে মেটা ‘সহযোগ’ পোর্টালের সঙ্গে নিজেদের API যুক্ত করেছে। ফলে সরকারি নির্দেশে কোনও পোস্ট বা অ্যাকাউন্ট চিহ্নিত হলে তা পর্যালোচনা ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে সরিয়ে দেওয়া সম্ভব। 

ডিজিটাল অধিকারকর্মীদের আশঙ্কা, এতে কোনও নির্দেশ আইনসম্মত কি না, তা যাচাই করার সুযোগই থাকছে না। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক অপার গুপ্তের মতে, এই ব্যবস্থা শর্তসাপেক্ষ আইনি দায়কে কার্যত বাধ্যতামূলক আনুগত্যে পরিণত করছে।

এই সময়ের ‘ব্লক’ হওয়া কনটেন্টের মধ্যে পড়ুয়াদের আন্দোলনের সমর্থনে পোস্ট, সরকারের ইথানল মিশ্রণ নীতির সমালোচনা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয় এবং ডিপফেক-সহ নানা ধরনের কনটেন্ট ছিল বলে দাবি। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালও জানিয়েছিলেন, ভারতে তাঁর কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট ব্লক করা হয়েছে। 

‘সহযোগ’ পোর্টালের নির্দেশগুলি মূলত তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারার আওতায় জারি হয়। এর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা-সংক্রান্ত ক্ষেত্রে ৬৯(এ) ধারাতেও পৃথক নির্দেশ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে সংশোধিত আইটি বিধিতে কনটেন্ট সরানোর সময়সীমা ২৪-৩৬ ঘণ্টা থেকে কমিয়ে ২-৩ ঘণ্টা করায় প্ল্যাটফর্মগুলির উপর চাপ আরও বেড়েছে।

33 Views 0 Likes 0 Comments

Related News

RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু
দেশ

RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখ...

একটি টেম্পো করে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। উৎসবের আবহে এমন আকস্মিক বিপর্যয়ে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

০২ অক্টো ২০২৬, ০৭:১২ পিএম · 2 মিনিট
SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে তুঙ্গে সুর
দেশ

SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআই...

গত ৩০ সেপ্টেম্বর বেলগাভি মার্কেট থানায় রবি পাটিল নামের স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান এক ভোটার। অভিযোগ, রবি পাটিল নির্বাচন কমিশনের নিয়মবিধির ফাঁক গলে ‘ফর্ম-৭’ ব্যবহার করে একলপ্তে ১৯৮ জন মুসলিম নাগরিকের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার আবেদন জানিয়েছিলেন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ রবি পাটিলের বিরুদ্ধে প্রতারণা, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বুথ স্তরের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের প্রভাবিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছাঁটাই প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছিল। শুধু বেলগাভি নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও এমন বহু অভিযোগ জমা পড়ছে বলে পুলিশের একাংশের দাবি।

০২ অক্টো ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগরী, যন্তর মন্তরে ধরপাকড়, জারি কড়া বিধিনিষেধ
দেশ

GyaneshKumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ও বাণিজ্যনগ...

শুক্রবার সকালে যন্তর মন্তর এলাকায় আম আদমি পার্টির (আপ) কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ বহু বিক্ষোভকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলে। আপ শিবিরের দাবি, তারা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য প্রায় ছ’দিন আগেই পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা খারিজ করে দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট
Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা!
দেশ

Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেক...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ।

০২ অক্টো ২০২৬, ০৩:৪৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.