JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গেল পুলিশ! 'আমরণ অনশন চলবে,' হুঁশিয়ারি CJP-র

সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গেল পুলিশ! 'আমরণ অনশন চলবে,' হুঁশিয়ারি CJP-র

যন্তর মন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে পুলিশি নিরাপত্তায় সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার পরও থামছে না আন্দোলন। বরং আন্দোলনের নেতৃত্বে নতুন মুখ সামনে এনে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

সিজেপির দাবি, সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আন্দোলনের গতি কমবে না। বরং এই পদক্ষেপ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। সামাজিক মাধ্যম এক্স-এ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজিৎ দিপকে অনশন শুরু করলেও পূর্বঘোষিত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। অভিজিৎ দিপকেও নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসার কথা ঘোষণা করেছেন।

গত ২০ দিন ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাঁকে যন্তর মন্তর থেকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দিল্লি পুলিশের দাবি, তাঁর স্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

এদিকে, ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, তাঁর, পরিবারের সদস্যদের এবং গত ২০ দিন ধরে সোনমের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী চিকিৎসকদের সম্মতি ছাড়া যেন কোনও ওষুধ, স্যালাইন বা অন্য কোনও চিকিৎসা প্রয়োগ না করা হয়। তিনি লেখেন, "আমি সফদরজং হাসপাতালে রয়েছি। আমার, পরিবারের এবং এতদিন ধরে ওঁর চিকিৎসা করা চিকিৎসকদের অনুমতি ছাড়া মুখে বা শিরায় কোনও ওষুধ কিংবা তরল দেওয়া হবে না।" এই বার্তার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

উল্লেখযোগ্যভাবে, মাত্র দু'দিন আগে দিল্লি হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল, সোনম ওয়াংচুকের প্রতিদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আদালত পর্যবেক্ষণ করেছিল, "দেশের প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান।" সেই কারণেই প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

59 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.