JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৭:১৩ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

সোনিয়ার বই নিয়ে জল্পনার অবসান, প্রকাশকের মুখে বড়সড় সাফাই

সোনিয়ার বই নিয়ে জল্পনার অবসান, প্রকাশকের মুখে বড়সড় সাফাই

কলকাতা, নিউজ ডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ প্রকাশ নিয়ে তৈরি হওয়া জল্পনায় জল ঢালল পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, প্রকাশকের কিছু অংশ সম্পাদনা এবং বাদ দেওয়ার প্রস্তাবে সনিয়া রাজি না হওয়ায় বইটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে পেঙ্গুইন। 

শুক্রবার সেই খবর একেবারেই 'সঠিক নয়' বলে জানিয়ে দিল প্রকাশনী সংস্থাটি। পাশাপাশি তাদের তরফে স্পষ্ট করে এও জানিয়ে দেওয়া হল, ভারতে বইটির প্রকাশকই তারা নয়। বরং তাদের বক্তব্য, বইটি প্রকাশের ব্যাপারে তারা আগ্রহী ছিল। সোনিয়ার এই বহুল প্রতীক্ষিত স্মৃতিকথা আগামী ১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা।

পেঙ্গুইনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘Belonging’’-এর ভারতীয় প্রকাশক তারা নয়। লেখিকা সম্পাদনাগত পরিবর্তনে রাজি না হওয়ায় পেঙ্গুইন বইটি প্রকাশ করেনি, এই দাবিও বাস্তবের সঙ্গে মেলে না। প্রকাশকের বক্তব্য, বই প্রকাশের আগে তথ্য যাচাই করা এবং লেখককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া প্রকাশকের স্বাভাবিক দায়িত্ব। সেই প্রক্রিয়াতেই সোনিয়ার বই নিয়েও আলোচনা হয়েছিল। তবে লেখিকার সঙ্গে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছিল, তা প্রকাশ করতে রাজি হয়নি সংস্থা। তাদের বক্তব্য, বিষয়টি ছিল গোপনীয় এবং সেই আলোচনা নিয়ে তারা আর কোনও মন্তব্য করবে না।

এরই মধ্যে সোনিয়ার বই প্রকাশের স্বত্ব পেতে একাধিক ভারতীয় প্রকাশনা সংস্থার মধ্যে দৌড় শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হার্পারকলিন্স ইন্ডিয়া বইটি প্রকাশ ও বিতরণের অধিকার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। অন্য দিকে, পেঙ্গুইন র‍্যান্ডম হাউসেরই অংশ আমেরিকান প্রকাশনা সংস্থা আলফ্রেড এ. নফ ঘোষণা করেছে, সোনিয়ার স্মৃতিকথা ১০ নভেম্বর প্রকাশিত হবে। বইটিতে সোনিয়ার ব্যক্তিগত জীবন, রাজনীতিতে প্রবেশ এবং ভারতের সামাজিক-রাজনৈতিক পরিবর্তনের দীর্ঘ অভিজ্ঞতার কথা উঠে আসবে বলে জানানো হয়েছে।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ১৯৮৪ সালে শাশুড়ি তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর তাঁর ব্যক্তিগত জীবন কী ভাবে আমূল বদলে যায়। পরবর্তী সময়ে স্বামী রাজীব গান্ধীকেও হারান তিনি। সেই শোক ও ক্ষতই তাঁকে রাজনীতির প্রকাশ্য জগতে নিয়ে আসে বলে জানিয়েছেন সোনিয়া। 

দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করলেও প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বইয়ে ইতালির ছোট শহরে কাটানো শৈশব থেকে রাজীব গান্ধীর স্ত্রী ও ইন্দিরা গান্ধীর পুত্রবধূ হিসেবে ভারতে কাটানো জটিল সময়, সবই ফিরে দেখেছেন সোনিয়া। তাঁর কথায়, নিজের জীবন লিখতে গিয়ে বহুদিন ধরে অন্তরে লুকিয়ে রাখা স্মৃতি ও অভিজ্ঞতাগুলিও প্রকাশ্যে আনতে হয়েছে।

39 Views 0 Likes 0 Comments

Related News

RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা রাহুল গান্ধীর
দেশ

RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া...

তিনি স্পষ্ট বলেন, সরকারকে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া দরকার ছিল যে, এ দেশের মানুষকে ভয় পাইয়ে দমিয়ে রাখা যায় না। “আমাদের মারধর করা যাবে না, হুমকি দেওয়া যাবে না বা ডর দেখানো যাবে না।”

১৩ অক্টো ২০২৬, ১২:১৭ এএম · 2 মিনিট
সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র
দেশ

সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা...

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পদত্যাগের দাবিতে সমাজমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মন্তব্যের নিন্দা করল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (SCBA)। এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে সংগঠনের তরফে সকলকে সুপ্...

১২ অক্টো ২০২৬, ১০:১৬ পিএম · 2 মিনিট
দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র
দেশ

দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা C...

নিউজ ডেস্ক: দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা কর্মসূচিতে বিক্ষোভকারীদের উপর পুলিশি পদক্ষেপ এবং আইনজীবীদের আটক করার ঘটনা নিয়ে এবার সরব হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রাক্তনী। সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ...

১২ অক্টো ২০২৬, ১০:১০ পিএম · 2 মিনিট
Mallikarjun Kharge: খাড়্গের মুখে ব্যাটম্যানের মুখোশ! সুপ্রিম কোর্ট অভিযানের মাঝেই কি বিশেষ বার্তা দিতে চাইলেন বিরোধীরা?
দেশ

Mallikarjun Kharge: খাড়্গের মুখে ব্যাটম্যানের মুখোশ! সুপ্রিম কোর্ট অভিযানের মাঝেই...

নয়াদিল্লি: রাজনীতির মঞ্চে কখনও একটি স্লোগান, কখনও একটি ছবি কথার চেয়েও বেশি অর্থ বহন করে। সোমবার দিল্লির রাজপথে তেমনই এক দৃশ্য নজর কাড়ল দেশজুড়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মুখে ব্যাটম্যানের মুখোশ, পাশে লোকসভার...

১২ অক্টো ২০২৬, ০৭:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.