স্পোর্টস ডেস্ক: ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেল ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল এস্টেভা, পেদ্রো, জোড়া গোল স্যামুয়েলের। ম্যাচে দাপট মনবীর, রায়ান উইলিয়ামসের। ম্যাচে এদিন কিছু হারানোর ছিল না খালিদ জামিলের দলের। আর সেই কারণেই হয়তো শুরু থেকেই সেলেকাওদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান মনবীর সিং, অনিরুদ্ধ থাপাদের। আর তাই হয়তো আন্সোলেত্তির দলের বিরুদ্ধে আক্রমণ চালায় ব্লুজরা।
তবে পাল্টা আক্রমণ চালায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৫ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ভারতের কাছে। যদিও তা কাজে লাগতে পারেননি আশিক। এরপর কর্নার পায় ভারত। যেই বল ফিরতি ফিরে এলে চকিতে শট করেন আপুইয়া। যা গোলপোস্টের গা বেয়ে চলে যায়। এরপরই ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর দুরন্ত সেভ। ভিনিসিসিয়াস জুনিয়ারের শট আটকে দেন গুরপ্রীত। ম্যাচের ১৫ মিনিট অবধি ব্রাজিলকে বেঁধে রাখে ভারত। ম্যাচের ১৭ মিনিটে দুরন্ত শট মনবীরের। ম্যাচের ২৮ মিনিট অবধি ব্রাজিলকে আটকে রাখেন আনোয়ার আলি, বিজয় ভার্গেসরা। তবে এরপরই গোল। ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এস্তেভা। এরপর যেন কিছুটা দাপট দেখায় আন্সোলেত্তির ছেলেরা। ম্যাচের ৪২ মিনিটে ২-০ এগিয়ে যায় সেলেকাওরা। এবার ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। প্রথমার্ধের শেষদিকে সহজ সুযোগ চলে আসে রায়ান উইলিয়ামসের পায়ে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ তিনি। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় ২-০।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেন কোচ খালিদ জামিল। গুরপ্রীতকে বসিয়ে প্রভসুখন গিলকে নামান তিনি। ম্যাচের ৫৪ মিনিটে সহজ সুযোগ চলে আসে ভারতের সামনে । তবে তা কাজে লাগাতে পারেননি মনবীর । তবে এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় ব্রাজিল। যার ফলে ৫৭ মিনিটে তৃতীয় গোলটি করে ফেলে আন্সোলেত্তির দল। ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা স্যামুয়েল লিনো। তবে এরপরই জোড়া সুযোগ চলে আসে ভারতের সামনে। ৬৩ মিনিটে যেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রায়ান, মনবীররা। মনবীরের শট ফিরে এলে তা ফিরতি শট নেন রায়ান। কিন্তু গোলের দরজা খোলেনি ভারতের।
এরপর ফের আক্রমণে ঝাঁপায় ভারত। ম্যাচের ৭৩ মিনিটে ফের সুযোগ আসে টিম ইন্ডিয়ার সামনে। তবে এবারও ব্যর্থ হন মনবীর। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় খালিদ জামিলের দল। এদিন বেশ কয়েকবার গোলের জন্য ঝাঁপায় ভিনি। তবে এদিন যুবভারতী তাঁর পা থেকে দেখত পেল না গোল। এদিন ম্যাচ দেখতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বলিউডোভিনেতা অর্জুন কাপুর। ছিলেন মদন মিত্র।
