সোমবার অর্থাৎ, আজ (১০ই আগস্ট,২০২৬) আবহাওয়ার খবর জানা যাক। আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সক্রিয় থাকবে নিম্নচাপ। এর প্রভাবে গঙ্গা তীরবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার বইবে, সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতায় সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩°C এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭°C-এর আশেপাশে থাকবে বলে ধারনা। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির দাপট ওঠানামা করবে।
সোমবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা। দুপুর ১২:৩০ থেকে বিকেল স ৪:৩০-র মধ্যে কয়েক পশলা বৃষ্টি এবং কোথাও কোথাও অপেক্ষাকৃত জোরালো বজ্রবৃষ্টি হতে পারে। বিকেল ৪:৩০ থেকে রাত ৮:৩০-র মধ্যে আবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সোমবার বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির জেরে যথেষ্ট ভিজতে চলেছে।দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো পাহাড় ও তরাই-ডুয়ার্স সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পার্বত্য সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ সাবধানতার কথা জানানো হচ্ছে।
উপকূলীয় এবং সমুদ্র অঞ্চলের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। উপকূলীয় এবং সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া বইবৈ। এইকারনেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।