JAZZBAAT 24 BANGLA
১৫ অক্টো ২০২৬, ০৯:৪৮ পিএম
Breaking
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের হাজার বছরের প্রাচীন ঢাকেশ্বরী মন্দিরে এবার ‘পরিবেশবান্ধব দুর্গাপুজো’ প্রতি সপ্তাহে ৩ দিন হ... মহোৎসবের রংবদল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত, শীঘ্রই প্রকাশ খসড়া শিকাগোর বিশ্ববিদ্যালয়ের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ আন্দামানের রাজেশ্বরীর সাফল্যে বদল গ্রামীণ স্বনির্ভরতার সংজ্ঞা সূর্যের চেয়ে দীর্ঘজীবী নক্ষত্রের চারপাশে ‘সুপার পৃথিবী’র খোঁজে বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামিকে দেখতে চান প্রাক্তন নির্বাচক, কী বললেন তিনি ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের হাজার বছরের প্রাচীন ঢাকেশ্বরী মন্দিরে এবার ‘পরিবেশবান্ধব দুর্গাপুজো’ প্রতি সপ্তাহে ৩ দিন হ... মহোৎসবের রংবদল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত, শীঘ্রই প্রকাশ খসড়া শিকাগোর বিশ্ববিদ্যালয়ের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ আন্দামানের রাজেশ্বরীর সাফল্যে বদল গ্রামীণ স্বনির্ভরতার সংজ্ঞা সূর্যের চেয়ে দীর্ঘজীবী নক্ষত্রের চারপাশে ‘সুপার পৃথিবী’র খোঁজে বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামিকে দেখতে চান প্রাক্তন নির্বাচক, কী বললেন তিনি

RahulGandhi: সুপ্রিম কোর্টে বিক্ষোভ ঘিরে বিতর্ক, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপির

RahulGandhi: সুপ্রিম কোর্টে বিক্ষোভ ঘিরে বিতর্ক, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপির
ছবি: X handle

নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত চত্বরে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। এই ঘটনার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাল বিজেপি। শীর্ষ আদালতের মর্যাদা ও নিরপেক্ষতাকে কালিমালিপ্ত করে বিচারব্যবস্থাকে ভয় দেখানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া।

এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র অভিযোগ করেন, গত ১০-১১ তারিখ কংগ্রেস ও রাহুল গান্ধীর নেতৃত্বে আদালত চত্বরে নজিরবিহীন বিক্ষোভের ডাক দেওয়া হয়। শীর্ষ আদালতের স্বাভাবিক কাজের সময় পেরিয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে শত শত কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে ঢুকে স্লোগান দেওয়া ও হট্টগোল বাধানো হয়। সামাজিক মাধ্যমে এই ধরনের বেশ কিছু ভিডিও সামনে আসার পরই বিতর্কের সূত্রপাত।

https://x.com/RahulGandhi/status/2110721830558339157

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গৌরব ভাটিয়া বলেন, সুপ্রিম কোর্ট বা যে কোনও হাইকোর্ট প্রাঙ্গণ দেশের সাংবিধানিক ভারসাম্য ও সাধারণ মানুষের আস্থার প্রতীক। সেখানে সাধারণ নাগরিকরা সুবিচারের আশায় আসেন। কিন্তু পবিত্র আদালত চত্বরকে রাজনৈতিক ধর্নামঞ্চ বানিয়ে ‘ভিড়তন্ত্র’ কায়েম করার যে চেষ্টা হয়েছে, তা একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা বা সুস্থ নাগরিকের পক্ষে একেবারেই অনুচিত। তাঁর মতে, এই আচরণ স্পষ্টতই অসাংবিধানিক ও বেআইনি। তিনি প্রশ্ন তোলেন, সংখ্যাবল দেখিয়ে কি তবে দেশের বিচারব্যবস্থাকে প্রভাবিত ও আতঙ্কিত করার চেষ্টা চালানো হচ্ছে?

বিজেপি মুখপাত্র আরও দাবি করেন, শীর্ষ আদালতে একটি বিচারাধীন মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধী নিজেই অন্যতম পক্ষ এবং সেই বিষয়ে আদালত ইতিমধ্যে নোটিসও জারি করেছে। ফলে তদন্ত বা বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব খাটানোর লক্ষ্যেই এহেন পদক্ষেপ কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।

আদালত চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং আইনজীবীদের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিজেপি মুখপাত্র জানান, সংবিধান ও আইনের শাসন রক্ষায় একদল প্রবীণ ও সচেতন আইনজীবী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। আবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আদালতের মতো সংবেদনশীল জায়গায় এহেন রাজনৈতিক হুজ্জতি ও বিশৃঙ্খলা গণতন্ত্র এবং বিচারব্যবস্থার স্বাধীনতার জন্য এক মারাত্মক বিপদ।

5 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত, শীঘ্রই প্রকাশ খসড়া
দেশ

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত, শীঘ্রই প্রকাশ খসড়া

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পরে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের জট খুলতে শুরু করেছে? দুই দেশের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম পর্ব চূড়ান্ত হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বৃহস্পতিবার তাঁর বক্তব্...

১৫ অক্টো ২০২৬, ০৯:২৬ পিএম · 3 মিনিট
শিকাগোর বিশ্ববিদ্যালয়ের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
দেশ

শিকাগোর বিশ্ববিদ্যালয়ের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ

শিকাগো: বন্ধুর সঙ্গে পার্টিতে গিয়েছিলেন ২১ বছরের তরুণী। নাচগান, পানীয়—সবই চলছিল। কিন্তু রাত বাড়তেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এর পরই শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছে আলফা এপসিলন পাই নামে একটি ভ্রাতৃসংঘের বাড়িতে থাকা বা...

১৫ অক্টো ২০২৬, ০৯:২২ পিএম · 4 মিনিট
GenZProtest: বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ‘লাল সালাম’ নেহা বোরার, মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
দেশ

GenZProtest: বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ‘লাল সালাম’ নেহা বোরার, মন্তব্য ঘিরে রাজনৈ...

ভিডিও বার্তায় নেহা বোরা বাংলাদেশের ছাত্রসমাজকে আন্দোলনের সাফল্যের জন্য ‘লাল সালাম’ ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের যুবসমাজ যে আন্দোলনের সূচনা করেছিল, তা পথ দেখিয়েছে। তাঁর দাবি, বাংলাদেশে যে লড়াই গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে শুরু হয়েছিল, ভারতেও সমসাময়িক ‘জেন-জি’ প্রজন্মের তরুণেরা একই ধরনের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে পথে নেমেছে।

১৫ অক্টো ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
SIR: দিল্লিতে সিইসি-বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তাল রাজধানী, সুপ্রিম কোর্টের নোটিসের পর শুক্রবার ‘তেরঙ্গা যাত্রা’
দেশ

SIR: দিল্লিতে সিইসি-বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তাল রাজধানী, সুপ্রিম কোর্টের নোটিসের পর...

এই ধরপাকড়ের প্রতিবাদে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি অভিযোগ তোলেন, মুখ্য নির্বাচন কমিশনারকে বাঁচাতেই দিল্লিকে কার্যত গৃহবন্দি করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, “মেট্রো ও ট্রেন চলাচলে লাগাম টেনে রাজধানী শহরকে ভারত-পাকিস্তান সীমান্তের মতো দুর্গে পরিণত করা হয়েছে।” এর প্রতিবাদে শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এক বিশাল ‘তেরঙ্গা যাত্রা’র ডাক দিয়েছেন দিপকে।

১৫ অক্টো ২০২৬, ০৫:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.