JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৯:৫৯ পিএম
Breaking
Ritabrata Banerjee : চার্টার ফ্লাইট থেকে ২৫ হাজার কোটি! মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতর বিস্ফোর... ম্যাকলারেনের গোল, আইএসএল-এর প্রথম ডার্বির রং সবুজ-মেরুন মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Ritabrata Banerjee : চার্টার ফ্লাইট থেকে ২৫ হাজার কোটি! মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতর বিস্ফোর... ম্যাকলারেনের গোল, আইএসএল-এর প্রথম ডার্বির রং সবুজ-মেরুন মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা

Ritabrata Banerjee : চার্টার ফ্লাইট থেকে ২৫ হাজার কোটি! মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতর বিস্ফোরক দাবি, চাপে কি জোড়াফুল?

Ritabrata Banerjee : চার্টার ফ্লাইট থেকে ২৫ হাজার কোটি! মমতা-অভিষেককে নিয়ে ঋতব্রতর বিস্ফোরক দাবি, চাপে কি জোড়াফুল?
বিস্ফোরক ঋতব্রত ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের ঝড়। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস (এনটিসিপিআই) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।  'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' লেখা ব্যানারের সামনে বসে এদিন একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস (এনটিসিপিআই) নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চার্টার ফ্লাইট ব্যবহারের খরচ থেকে শুরু করে নির্বাচন কমিশনের নির্দেশে দলের নাম ও প্রতীক স্থগিত হওয়া এবং বিগত আমলের আর্থিক দুর্নীতি,সব মিলিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সাধারণ প্লেনে যাওয়ার কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার ফ্লাইটে চড়ে চেন্নাই সফরে গিয়েছেন। তালিকার উল্লেখ করে তিনি জানান, একটি বিশেষ বিমানে মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁরা চেন্নাই গিয়েছেন এবং অপর একটি বিমানে রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, শিবকুমার ও রেবন্ত রেড্ডিরা সফর করেছেন। নদিয়ায় জনসভা করার কথা থাকলেও তা বাতিল করে চেন্নাইয়ের তেনামপেটে বৈঠকে যোগ দেন তিনি। এই বিষয়টিকে কটাক্ষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের ঘর সামলাতে না পারলেও অন্য রাজ্যে গিয়ে অযথা মধ্যস্থতা করার চেষ্টা চলছে। পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলের চার্টার ফ্লাইট ভাড়ার খরচের সঙ্গে বর্তমান সরকারের খরচের আকাশ-পাতাল ফারাক রয়েছে বলে দাবি করে এই বিষয়ে তদন্তের আহ্বান জানানো হয়।

দলের সাংগঠনিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন বৈঠক থেকে। ঋতব্রত বলেন, নির্বাচন কমিশনের নির্দেশের পর বর্তমানে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম এবং 'জোড়াফুল' প্রতীক দুটিই স্থগিত বা ফ্রিজ অবস্থায় রয়েছে। বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউই ওই নাম বা প্রতীক ব্যবহার করতে পারবেন না বলে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে।

বর্তমানে 'ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস' এবং 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নামে দুটি আলাদা সত্তা তৈরি হয়েছে। খাতায়-কলমে থাকা আটজন সাংসদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়ায় বাকি সাতজনও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ভোট দেবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়। অন্যদিকে, কুড়িজন সাংসদ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এনটিসিপিআই-তে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে এইদিন।

বিগত আমলের আর্থিক অনিয়ম প্রসঙ্গে বক্তা অভিযোগ করেন, রাজ্যে গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও সংগঠিত লুট চলেছে। আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের টাকা বণ্টনে ব্যাপক গরমিলের তথ্য তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার একটি ব্লকেই প্রাপকদের তালিকার সঙ্গে ব্যাঙ্কের নথির প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ২১৫ জনের নামের কোনো মিল পাওয়া যায়নি। এছাড়া সরকারি কোষাগার থেকে ওঠা প্রায় ২৫ হাজার কোটি টাকার কোনো হিসেব নেই বলেও দাবি করা হয়। এই বিপুল পরিমাণ অর্থ শেল কোম্পানি বা 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এ গিয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমান সরকারের গঠিত 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশন'-এর দ্রুত রিপোর্ট প্রকাশের দাবি জানানো হয়েছে।

বৈঠকের শেষাংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুয়ো ও বিকৃত ভিডিও ছড়ানোর অভিযোগ এনে আইনি পদক্ষেপ ও এফআইআর করার হুঁশিয়ারি দেওয়া হয়। একইসঙ্গে, পুলিশ প্রশাসনের একাংশ এখনো প্রাক্তন শাসকদলের প্রভাবাধীন বলে দাবি করে তাদের চিহ্নিত করার আহ্বান জানান ঋতব্রত।

সব মিলিয়ে, এক সাংবাদিক বৈঠক থেকেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ করে রাজ্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

4 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh:  ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ
রাজনীতি

Kunal Ghosh: ‘এআই ভিডিও’ তত্ত্ব উড়িয়ে পুলিশ ও সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন কুণা...

কুণালের কটাক্ষ, "যেহেতু প্রতিপক্ষ শিবিরের নিজস্ব কোনো কর্মী বা সমর্থক নেই, তাই হলফনামা জোগাড়ের মতো সামান্য কাজও এখন পুলিশ প্রশাসনকে দিয়ে করাতে হচ্ছে।" অভিষেকের প্রকাশিত ফুটেজটি যে বিন্দুমাত্র ভুয়ো বা এআই-নির্মিত নয়, তা জোর গলায় দাবি করে তিনি প্রশাসনের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে দেন।

২৯ নভে ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
সব রাস্তা এখন দিল্লিমুখী!
রাজনীতি

সব রাস্তা এখন দিল্লিমুখী!

বিশেষ প্রতিবেদন: দিল্লির রাজনীতিতে এখন বাংলার উপস্থিতি বেশ নজরকাড়া। সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগেই রাজধানীর রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের কেন্দ্রে বাংলা! একদিকে শাসক শিবিরের তৎপরতা, অন্যদিকে বিরোধীদের...

২৯ নভে ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’
রাজনীতি

Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’

রাজনীতির তুমুল ব্যস্ততা এবং দলীয় নানা কর্মসূচির মাঝেই ফের নিজের চেনা কলমের জগতে ফিরলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। গতকাল, শনিবার অর্থাৎ ২৮ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তাঁর নতুন উপন্যাস ‘চিটফান্ড—একটি রাজনৈতিক থ্রিলার’। সামাজিক মাধ্যমে বইটি প্রকাশের খবর জানিয়ে কুণাল ঘোষ লেখেন, "প্রকাশিত হল। আমার নতুন উপন্যাস। হাজার কাজের মধ্যেও লেখালেখিটা না হলে কেমন দমবন্ধ লাগে... (এবং পরের লেখাটিও চলছে।)"

২৯ নভে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট
Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র, বিরোধী জোটে আরও কোণঠাসা কংগ্রেস
রাজনীতি

Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডি...

সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের ঠিক আগেই জাতীয় রাজনীতিতে বড়সড় পালাবদল। কেন্দ্রের প্রস্তাবিত সংশোধিত আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং মহিলা সংরক্ষণ বিলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানাল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)। শনিবার চেন্নাইয়ে দলের সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকের পর ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এই বিলকে তামিলনাড়ুর মানুষের ‘বড় জয়’ বলে অভিহিত করেছেন। ডিএমকে-র এই সিদ্ধান্তের ফলে বিরোধী শিবিরে কংগ্রেস কার্যত একঘরে হয়ে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২৮ নভে ২০২৬, ০৩:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.