JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০২:০৫ এএম
Breaking
CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ

নেতা হিসেবে বিশ্বকাপ জিতিয়েও কেন বাদ দল থেকে? মুখ খুললেন সূর্য

নেতা হিসেবে বিশ্বকাপ জিতিয়েও কেন বাদ দল থেকে? মুখ খুললেন সূর্য

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের কয়েক মাসের মধ্যেই ভারতীয় দল থেকে বাদ পড়ার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে সরিয়ে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরের সিরিজে অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। নির্বাচকদের এই সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ না দেখালেও, কেন এই পরিবর্তন, সেই প্রশ্ন যে তাঁকে ভাবিয়েছে, তা আর গোপন রাখলেন না ‘স্কাই’।

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সূর্য জানান, দল থেকে বাদ পড়ার খবর শুনে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল হাসি। চাপের পরিস্থিতিতে বরাবরই নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু পরে একা বাড়িতে বসে বিষয়টি নিয়ে বার বার ভেবেছেন। তাঁর কথায়, ২০২৬ সালে বিশ্বকাপ জয়ের পর তাঁর মনে হয়েছিল, আগামী দু’বছরও ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। সামনে ছিল অলিম্পিক্স এবং আরও একটি টি-২০ বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জ।

তবে নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সূর্য। শ্রেয়সের অধিনায়ক হওয়া নিয়েও তাঁর কোনও আপত্তি নেই। বরং পুরনো সতীর্থকে ভাল ক্রিকেটার, ভাল মানুষ এবং ভাল অধিনায়ক বলে প্রশংসাই করেছেন তিনি। কিন্তু একই সঙ্গে তাঁর প্রশ্ন, অধিনায়ক হিসেবে প্রায় দু’বছরে ভারত কোনও সিরিজ না হেরে বিশ্বকাপ ও এশিয়া কাপ জেতার পরেও পরিবর্তনের প্রয়োজন কেন হল? সূর্য জানান, ‘‘আমরা তো বিশ্বকাপ জিতলাম। তার পরেও কী ভাবে এমনটা হল?’’ আইপিএলে প্রত্যাশামতো পারফরম্যান্স না হওয়াও যে তাঁর বিরুদ্ধে গিয়েছে, তা তিনি বুঝতে পেরেছেন।

নির্বাচকেরা দল ঘোষণার দু’-তিন দিন আগে তাঁকে ফোন করে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বলেও জানিয়েছেন সূর্য। তাঁকে বলা হয়েছিল, ভারতীয় ক্রিকেটকে এ বার তাঁর বাইরে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। সেই সিদ্ধান্তে প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি দলের ভালকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই। সূর্যের স্পষ্ট বার্তা, তিনি এখনও প্রস্তুত এবং ক্রিকেট খেলেই যাবেন। নির্বাচকেরা যখনই মনে করবেন সময়টা ঠিক, তখনই দেশের হয়ে ফের মাঠে নামতে প্রস্তুত তিনি।

 

 

21 Views 0 Likes 0 Comments

Related News

AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে
ময়দান

AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে

স্পোর্টস ডেস্ক: এএফসি কাপের ম্যাচে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের । এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইরাকের দল আল শোর্তার কাছে হারাল আন্তোনিও লোপেজ হাবাসের দল । জোড়া গোল ডেভিডের ।ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায়...

১৩ অক্টো ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা
ময়দান

Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর...

নিউজ ডেস্ক: একটা সময় চুটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন। মুশির খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে খেলেছেন। কিন্তু, লিঙ্গ পরিবর্তনের পর ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন সঞ্জয় বাঙ্গারের কন্যা অনয়া বাঙ্গার। কারণ, ভারতে লিঙ্গ পরিবর্তনের ...

১৩ অক্টো ২০২৬, ০৭:৫০ পিএম · 1 মিনিট
Vaibhav Suryavanshi: দলে জায়গা হচ্ছে না বৈভবের, গম্ভীরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘বেবি বসের’ ছোটবেলার কোচের
ময়দান

Vaibhav Suryavanshi: দলে জায়গা হচ্ছে না বৈভবের, গম্ভীরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযো...

স্পোটস ডেস্ক: বিস্ফোরক ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ছোটবেলার কোচ মণীশ ওঝা । তোপ দাগলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে । এক সর্বভারতীয় সংবাদমাধমে ওঝা বলেন, টিম ম্যানেজমেন্টে  একনায়কতন্ত্র চলছে ।আই...

১৩ অক্টো ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রীতও
ময়দান

Smriti Mandhana: ওডিআই ব্যাটিংয়ে শীর্ষে স্মৃতি, প্রথম দশে জায়গা করে নিলেন হরমনপ্রী...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ৩ ফরম্যাটে ভারতের অধিনায়ক তিনি। চলতি বছরে রয়েছেন সাফল্যের শিখরেও। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়েও শীর্ষস্থান ধরে রাখলেন স্মৃতি মান্ধানা। ৭৯০ পয়েন্ট নিয়ে ওডিআই ব্যাটিংয়ের শীর্ষে স্মৃতি। প্রথম দশে রয়ে...

১৩ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.