JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩৬ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

ভয়াবহ আগুন কাড়ল ৮টি প্রাণ, হোটেল মালিক গ্রেফতার

ভয়াবহ আগুন কাড়ল ৮টি  প্রাণ, হোটেল মালিক গ্রেফতার

বীরভূম, অঙ্কন দাস: 'আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকস্তব্ধ। এই ভয়াবহ বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা আপনজন হারিয়ে নিঃস্ব, তাঁদের এই দুঃসহ শোক সহ্য করার শক্তি ঈশ্বর প্রদান করুন। একইসঙ্গে, যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা প্রার্থনা করছি।'  তারাপীঠের ভয়াবহ প্রাণঘাতী অগ্নিকাণ্ডে সোশ্যাল মিডিয়া 'এক্স হ্যান্ডেল' থেকে সমবেদনা বার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জন। গ্রেফতার করা হয়েছে ' বিদেশিনি' হোটেলের মালিক কে। তবে এর আগেই অগ্নিকাণ্ডের ব্যাপারে নিজের বয়ান দিয়েছেন ওই হোটেল মালিকের ছেলে কল্যাণ পাল। তিনি বলেছেন - 'এই দিন ভোর ৪:৩০ নাগাদ এসির এনসিপি-তে শর্ট সার্কিট এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে হোটেলে থাকা নাইট গার্ড আর একটি ছেলেকে ডাকে। জাম্পার নামাতে গেলে ততক্ষণে ইলেকট্রিকের তারে আগুন লেগে যায়। পাশাপাশি হোটেলের লাইন বন্ধ করে দেওয়া হয়। তার আগে ফায়ারের কলিংবেল বাজিয়ে দেওয়া হয়, সেটার ফলে হোটেলের রুমে থাকা যাত্রীরা সতর্ক হয়ে বাইরে বেরোতে শুরু করেন। তবে বিপদ বাড়ে,যখন ধোঁয়া আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। আর ধোঁয়ার ফলে অনেকের শ্বাসকষ্ট হতে শুরু করে।'

এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে আসা এক দমকল কর্মী বলেন - 'বৃষ্টি হয়েছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। হোটেলের পিছনের দরজা বন্ধ ছিল। সেখানে আমরা গ্যাস কাটার ব্যবহার করেছি। অনেকজন মানুষকে উদ্ধার করেছি। ওই বেসরকারি হোটেলে থাকা এক যাত্রী জানান 'আমরা অনেক রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে ছিলাম, হঠাৎ ভোর ৪ঃ৩০ নাগাদ শুনতে পায় চিল্লাচিল্লি চলছে। চোখ খুলতেই দেখি চারিধারে শুধু ধোঁয়া। হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা কোনও রকমে হোটেল থেকে বেরিয়ে বাইরে এসে পৌঁছাই। হোটেল কর্তৃপক্ষ বলছে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। তবে হোটেলের নিচেই রান্না ঘর রয়েছে সেখান থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে। তবে,আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না।'

অগ্নিকাণ্ডে আহত এক আবাসিক জানান, আমার মা-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই হোটেলে ছিলেন। কিন্তু আগুন লাগার পর তাঁদের এখনও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।' তীর্থযাত্রী পরিবারের সদস্যদের মধ্যে শুরু হচ্ছে দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা। এই ঘটনা ঘটার পর এই হোটেলের আশেপাশে থাকা অন্যান্য হোটেলগুলি থেকে মানুষজন এসে আগুন নেভাতে থাকে। শুরু হয় আটকে থাকা যাত্রীদের সাহায্য করা। খবর পেয়ে তড়িঘড়ি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে থাকে। অগ্নিদগ্ধ যাত্রীদের দেহ পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে।

দমকল এবং পুলিশের বিশাল বাহিনী এসে উপস্থিত হয় এই বেসরকারি হোটেলের বাইরে।ঘিরে ফেলা হয় গোটা হোটেল চত্বর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তারাপীঠ থানার পুলিশ এবং রামপুরহাট থানার পুলিশ। দমকল  ও পুলিশ যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালিয়েছে হোটেলের ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে। দীর্ঘক্ষণ চলেছে এই তল্লাশি । এই ব্যাপারে বীরভূমের এসপি বিদিত রাজ বুন্দেশ বলেন - ' কেউ একজন ধোঁয়া দেখে পুলিশে খবর দেন। পুলিশ দমকল মিলে ২২জন-কে উদ্ধার করা হয়েছে। আটজন মৃত। আমরা তদন্ত করছি। গাফিলতি থাকলে কোন ক্ষমা নেই।'

78 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.