JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৪:০৫ পিএম
Breaking
Tollywood: জন্মদিনে প্রসেনজিৎকে রাইমা সেনের বিশেষ শুভেচ্ছা, পুরনো ছবিতে নেটপাড়ায় নস্টালজি... INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল Tollywood: জন্মদিনে প্রসেনজিৎকে রাইমা সেনের বিশেষ শুভেচ্ছা, পুরনো ছবিতে নেটপাড়ায় নস্টালজি... INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল

INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা!

INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা!
জোট বৈঠক ছবি: সংগৃহীত

নয়াদিল্লি , নিউজ ডেস্ক : টানা তিন ঘন্টা ধরে চলে এনডিএ জোটের বৈঠক। তারপরেই সকলে এক সুরে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে। ‌প্রত্যেকের মুখেই শোনা যায় একটাই কথা 'ভোট লুট'। বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (INC) জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি তুলেছেন মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, "ভোটের তথ্য লোপাট করা হয়েছে। এমনকি বিরোধীদের ভোট সংক্রান্ত তথ্য নিজেদের লোকেরাই অন্যদের হাতে তুলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।"

এই বৈঠকের পরেই সকলকে একত্রিত হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (INC) জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ২ অক্টোবর ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি এবং ৬ অক্টোবর নির্বাচন কমিশনকে ঘিরে অভিযান কর্মসূচির কথাও জানান তিনি।  ‘চুরির সরকার’ বসে আছে বলেও কটাক্ষ করেন খাড়গে। তবে বারে বারেই তাঁর মুখে উঠে আসে ভোট চুরির কথা। ‌তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় এসে প্রথমে নোটবন্দি করেছে, পরে মানুষের অধিকার কেড়ে নেওয়ার পথে হেঁটেছে।

একই সুরে সুর মিলিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌(Mamta Banerjee) তাঁর অভিযোগ, "ইভিএম কারচুপি এবং সফটওয়্যার ব্যবহার করে ভোট লুট করা হয়েছে। ইভিএম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভোট চুরি করা হয়েছে।" নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে মমতা বলেন, "ভ্যানিশ কুমার যেভাবে ভোট লুট করেছে মানুষের অধিকার কেড়েছে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। ভ্যানিশ কুমার পদত্যাগ না করলে আন্দোলন আরও বড় আকার নেবে। আমরা গণতন্ত্র বাঁচাতে লড়াই করব। ‌প্রয়োজনে জীবন দিয়ে লড়াই চলবে"।

একই কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। (Rahul Gandhi) তাঁর বক্তব্যেও উঠে আসে গণতান্ত্রিক ব্যবস্থায় আঘাতের অভিযোগ। রাহুল গান্ধীর (Rahul Gandhi) স্পষ্ট বার্তা, " নরেন্দ্র মোদি ও অমিত শাহ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করেছেন। সংবিধানের উপরও আঘাত এসেছে। ভোট লুট হয়েছে সর্বত্র। সমস্ত বিরোধীরা ভোট লুটের কথা জানাচ্ছে। এর যোগ্য জবাব দেওয়া হবে"। এরই পাশাপাশি বর্তমান প্রজন্মকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।


টানা তিন ঘণ্টার বৈঠকের পর বিরোধী শিবিরের বার্তা স্পষ্ট 'ভোট লুট'। আর এই অভিযোগকে সামনে রেখে এবার আরও বড় আন্দোলনের পথে হাঁটতে চাইছে তারা। আগামীদিনে এই জোট রাজনৈতিক মহলে কতখানি প্রভাব ফেলবে সেটাই দেখার।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
19 Views 0 Likes 0 Comments

Related News

Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩ কোটির বেশি ভোটার নিয়ে তীব্র আক্রমণ
দেশ

Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি,...

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের কাজকর্ম, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং EVM নিয়ে ফের সরব বিরোধী জোট INDIA। বুধবারের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর প্রারম্ভিক বক্তব্যে দাবি করেন, দেশের গণতান্ত্রিক...

৩০ সেপ্টে ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Erdogan Kashmir Remarks: কাশ্মীর নিয়ে এরদোয়ানের মন্তব্য, রাষ্ট্রপুঞ্জেই কড়া জবাব ভারতের
দেশ

Erdogan Kashmir Remarks: কাশ্মীর নিয়ে এরদোয়ানের মন্তব্য, রাষ্ট্রপুঞ্জেই কড়া জবাব...

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের কাশ্মীর প্রসঙ্গ তোলায় তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের মন্তব্য প্রত্যাখ্যান করল ভারত। নয়াদিল্লির বক্তব্য, জম্মু-কাশ্মীর ভারতের ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের সঙ্গে স...

৩০ সেপ্টে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
Drug bust: সমুদ্রে ধাওয়া, ইরানের নৌকা থেকে উদ্ধার ৩ হাজার কোটির মাদক!
দেশ

Drug bust: সমুদ্রে ধাওয়া, ইরানের নৌকা থেকে উদ্ধার ৩ হাজার কোটির মাদক!

গুজরাত: গুজরাত উপকূলের কাছে বড়সড় মাদকবিরোধী অভিযান। উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS)-এর যৌথ অভিযানে একটি ইরানি নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। ঘটনায় পাঁচ পাকিস্তানি নাগরিককে গ্রেফত...

৩০ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট
FDA: ‘মায়ের দুধই সেরা’ লিখতেই হবে প্যাকেটে! মা-শিশুর ছবিও নিষিদ্ধ, বেবি ফুডে মহারাষ্ট্রের কড়া নির্দেশ
দেশ

FDA: ‘মায়ের দুধই সেরা’ লিখতেই হবে প্যাকেটে! মা-শিশুর ছবিও নিষিদ্ধ, বেবি ফুডে মহারা...

মুম্বই: শিশুদের খাবারের প্যাকেজিং ও বিপণনে এবার আরও কড়া নিয়ম জারি করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। বেবি ফুডের প্যাকেটে বড় অক্ষরে ‘মায়ের দুধই সেরা’ বার্তা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে...

৩০ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.