JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৩:২৭ পিএম
Breaking
INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে... INDIA Alliance: ‘ভোট চুরি করে জিতেছে বিজেপি’, জোট বৈঠকে বিস্ফোরক বিরোধীরা! Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফ... Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩... Coffee Pulp: ৩০ ট্রাক বর্জ্য ছড়াতেই দু’বছরে বদলে গেল রুক্ষ জমির চেহারা Guinness World Record: ভারতীয় কিশোরীর ১২৭ ঘণ্টার রেকর্ড ভাঙতে ৭ দিন ধরে নাচ! Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা! NH-327: জাতীয় সড়কে আর ঝুঁকি নয়! উত্তরবঙ্গে ৫ আন্ডারপাসে এবার ‘রাজকীয়’ পথে চলবে হাতির দল Bigg Boss Bangla 2026: কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার! তারপরেই তুমুল ঝামেলা, সৃজলাকে কোলে তুলে...

Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা!

Suvendnu Adhikari: বন্ধ মদের দোকানের জমিতেই ফের খুলবে ব্যবসার দরজা!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: পুরনো মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে। কোথাও লাইসেন্স বাতিল হয়েছে, কোথাও আবার ব্যবসা বন্ধ হয়েছে দীর্ঘদিন আগে। সেই সব জায়গাতেই এ বার নতুন করে মদের ব্যবসার দরজা খুলতে পারে। খুচরো মদ বিক্রির লাইসেন্স দেওয়ার নিয়মে বড়সড় বদল আনল রাজ্য সরকার। সংশোধিত আবগারি বিধিতে পুরনো এবং বন্ধ হয়ে যাওয়া মদের দোকানের জায়গাকে নির্দিষ্ট শর্তে ‘বিদ্যমান সাইট’ হিসেবে বিবেচনা করার সুযোগ তৈরি হয়েছে। ফলে আগে মদের ব্যবসা চলত এমন জায়গায় নতুন লাইসেন্স পাওয়ার সম্ভাবনা তৈরি হল।

১৬ সেপ্টেম্বর কলকাতা গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ আবগারি (নতুন সাইট নির্বাচন এবং খুচরো মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রির লাইসেন্স প্রদান) বিধি, ২০০৩-এ একাধিক সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

নতুন বিধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন পুরনো মদের দোকানের জায়গা নিয়ে। আগে যে জায়গায় বিদেশি মদ বিক্রির লাইসেন্স ছিল, নির্দিষ্ট শর্ত পূরণ হলে সেই জায়গাকে নতুন ধরনের খুচরো মদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্ট আবেদন পাওয়ার পরে জেলা প্রশাসনের কালেক্টর জায়গাটি পরিদর্শন করবেন। প্রস্তাবিত সাইটটি বিধিনিষেধের আওতায় পড়ছে কি না, তা খতিয়ে দেখা হবে। সব দিক থেকে সন্তুষ্ট হলে আবেদন পাঠানো হবে আবগারি কমিশনারের কাছে। কমিশনারের অনুমোদনের পরে নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া এগোবে।

শুধু চালু দোকান নয়, কোনও মদের দোকানের লাইসেন্স বাতিল, প্রত্যাহার বা সমর্পণের কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলেও সংশ্লিষ্ট জায়গাকে নির্দিষ্ট পরিস্থিতিতে ‘বিদ্যমান সাইট’ হিসেবে গণ্য করার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, বহু দিন ধরে বন্ধ থাকা মদের দোকানের জায়গাতেও নতুন করে ব্যবসা শুরুর সম্ভাবনা তৈরি হল।

পুরনো ‘অন’ দোকানের ক্ষেত্রেও বদল এসেছে। নির্দিষ্ট শ্রেণির বিদেশি মদের দোকানকে অন্য ধরনের খুচরো মদের লাইসেন্সের জন্য বিবেচনা করার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আগে থেকেই মদের ব্যবসার পরিকাঠামো রয়েছে এমন জায়গাগুলিকে নতুন লাইসেন্স ব্যবস্থার আওতায় আনার রাস্তা কিছুটা সহজ হতে পারে।

তবে শুধু পুরনো জায়গা হলেই লাইসেন্স মিলবে না। সংশ্লিষ্ট সাইটকে আবগারি বিধির অন্যান্য শর্ত পূরণ করতে হবে। নির্দিষ্ট নিষিদ্ধ এলাকার বিধিও বহাল থাকবে। জেলা প্রশাসনের যাচাই এবং আবগারি দফতরের অনুমোদনও বাধ্যতামূলক।

দূরত্বের নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শহরাঞ্চলে নতুন মদের দোকান খোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এবং হাসপাতালের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দূরত্বের মাপকাঠি বদল করা হয়েছে। সংশোধিত নিয়মে এই দূরত্ব ৫০০ মিটার করা হয়েছে। তবে এই নিয়ম নতুন লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। ইতিমধ্যে চালু থাকা দোকানের ক্ষেত্রে নতুন দূরত্বের মাপকাঠি কার্যকর হবে না।

শহরের বাইরে অবশ্য দূরত্বের নিয়ম আরও কড়া। পুরসভা এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান বা হাসপাতাল থেকে নতুন মদের দোকানের দূরত্ব ১ কিলোমিটার রাখার বিধান রয়েছে।

কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান বা হাসপাতালে একাধিক প্রবেশপথ থাকলে প্রস্তাবিত মদের দোকান থেকে সেই প্রবেশপথগুলির যে কোনও একটির দূরত্বও হিসাবের মধ্যে আসবে। অর্থাৎ, শুধু মূল গেট থেকে দূরত্ব মেপে লাইসেন্স পাওয়ার সুযোগ থাকবে না।

এ ছাড়াও শপিং মল ও শপিং সেন্টারে থাকা বিয়ার, ওয়াইন এবং এলএবি দোকানের ক্ষেত্রে বিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে ‘সোসাইটি’-র পাশাপাশি ভারতীয় আইনে নথিভুক্ত অন্যান্য সংস্থাকেও সংশোধিত বিধির আওতায় আনা হয়েছে।

সব মিলিয়ে আবগারি বিধির এই পরিবর্তনে পুরনো মদের দোকানের জায়গাকে নতুন করে ব্যবহারের সুযোগ তৈরি হল। একই সঙ্গে নতুন দোকানের ক্ষেত্রে শহরাঞ্চলে দূরত্বের মাপকাঠিও পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে দীর্ঘদিন বন্ধ থাকা মদের দোকানের জায়গা, পুরনো লাইসেন্সের সাইট এবং নতুন লাইসেন্স—তিন ক্ষেত্রেই আবগারি দফতরের নিয়মে নতুন সমীকরণ তৈরি হল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
76 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার!
মহানগর

Mamata Banerjee: ‘ভ্যানিশ কুমার’কে সরাতে বড় আন্দোলনের হুঁশিয়ারি, EVM-সফটওয়্যার নি...

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আজ, ৩০ সেপ্টেম্বর, INDIA জোটের বৈঠকের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। ...

৩০ সেপ্টে ২০২৬, ০২:৫৫ পিএম · 1 মিনিট
Milan Pradhan: জামিন পেলেও স্বস্তি নেই মিলন প্রধানের! সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যালেঞ্জ, সোমবারই কী হতে চলেছে?
মহানগর

Milan Pradhan: জামিন পেলেও স্বস্তি নেই মিলন প্রধানের! সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যাল...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। কলকাতা হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্...

৩০ সেপ্টে ২০২৬, ১২:২৯ পিএম · 2 মিনিট
Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে তদন্তকারী সংস্থা?
মহানগর

Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে...

কলকাতা: দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ বা পুজো পরিক্রমার নামে পাস বিক্রি ঘিরে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দফতরে হাজির হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। মঙ্গলবার তা...

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধাক্কা
মহানগর

ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আ...

কলকাতা: আসন্ন উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে আইএসএফের আইনি লড়াইয়ে আপাতত ইতি। নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের রায়ে স্পষ্ট হয়েছে, ...

৩০ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.