JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম
Breaking
আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ! Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা আমেরিকায় ভারতের ₹১.৫ লক্ষ কোটির বাজিমাত! ট্রাম্পের সামনে Essar-এর মহাপ্রকল্পে বদলে যাবে ইস... কার্বলিক অ্যাসিডে ‘অতিবাম’ তাড়ানোর নিদান! অর্জুন সিংয়ের মন্তব্যে নতুন বিতর্ক G. Kishan Reddy: বাংলার শিল্পায়নে বিশেষ নজর কেন্দ্রের, বড় বার্তা জি কিষাণ রেড্ডির ১৬ জায়গায় একসঙ্গে NIA হানা! Ed Raid: ইউনেস্কোর নাম করে দুর্গাপুজোয় টাকা তোলার অভিযোগ! Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়ার আপডেট ছবি: সংগৃহীত

আবহাওয়ার খবর: একটানা বৃষ্টির পর সামান্য একটু স্বস্তি মিলেছিল। কিন্তু সেই স্বস্তি সম্ভবত দীর্ঘস্থায়ী হবে না। নতুন করে আবহাওয়া দফতরের পক্ষ থেকে আবহাওয়ার বদলের ইঙ্গিত মিলেছে। আর এতেই নতুন করে তৈরি হচ্ছে চিন্তা। ‌ কারণ আর কিছুদিন পরেই দুর্গাপুজো। ‌রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই তার প্রস্তুতি চলছে। কিন্তু তার মাঝেই নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।  আর তাতেই রীতিমতো চিন্তার ভাঁজ পড়ছে রাজ্যবাসীর মনে।‌

তবে এই মুহূর্তেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্য জুড়ে। দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকবে। ‌ রোদের দেখাও মিলবে। আগামী পাঁচ থেকে ছয় দিন সেই ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। (South Bengal Weather) আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে দেখা যাবে। ‌তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। তাই বৃষ্টি না হলেও গরম ও ভ্যাপসা আবহাওয়ার জন্য অস্বস্তিকর অনুভূতি হতে পারে। তাই বিরাট কোনও স্বস্তি মিলবে না শুধু বৃষ্টির পরিমাণ কমবে। 

শহর কলকাতাতেও (Kolkata) ঝড় বৃষ্টির প্রভাব সেভাবে পরবে না। ‌ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর জুড়ে। দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে বিকেলের দিকে শহরের কিছু জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।  বিকালের দিকে কিছু, কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সকালে তীব্র গরমের অনুভূতি থাকবে শহর জুড়ে। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারও থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার (Today weather) পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। 

শুধু দক্ষিণবঙ্গ (South Bengal Weather) নয়, আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরে (North Bengal weather) জেলাগুলিতেও। এই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ‌ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায়। ধীরে ধীরে উত্তরের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে। প্রবল বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি মিলতে শুরু করেছে। ‌ 

মোটের উপর আবহাওয়ার খানিকটা উন্নতি হতে দেখা যাবে। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির পরিমাণ কম থাকবে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মূলত পরিষ্কার আকাশ থাকবে, কলকাতায় (Kolkata weather) বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। তাতে বিশেষ স্বস্তি পাওয়া যাবে না। আদ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে সর্বত্র। কিছু কিছু জায়গায় তীব্র রোদেরও দেখা মিলতে পারে। ‌

বিজ্ঞাপনrrr
38 Views 0 Likes 0 Comments

Related News

Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!
আবহাওয়া

Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!

রাজ্য জুড়ে বেশ খানিকটা কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণের একাধিক জায়গাতে রোদের দেখা মিলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তীব্র ঝড়, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের কোনও জেলাতেই। এইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:৩৬ এএম · 2 মিনিট
WB Weather Update: পুজোর আগে বড় স্বস্তি! আজ থেকেই কমবে বৃষ্টি, কবে ফিরবে ভ্যাপসা গরম?
আবহাওয়া

WB Weather Update: পুজোর আগে বড় স্বস্তি! আজ থেকেই কমবে বৃষ্টি, কবে ফিরবে ভ্যাপসা...

নিউজ ডেস্ক: পুজোর মুখে ধীরে ধীরে বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। টানা বৃষ্টির পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই...

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বাড়ছে চিন্তা
আবহাওয়া

পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বা...

নিউজ ডেস্ক: পুজোর প্রস্তুতি যখন শেষ মুহূর্তে, তখনই আবহাওয়ার খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে রাজ্যবাসীর। ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কেটে গেলেও তার রেশ এখনও রয়েছে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শনিবারও আংশিক মেঘলা ...

২৬ সেপ্টে ২০২৬, ০৮:৪৭ এএম · 2 মিনিট
নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন আবহাওয়া?
আবহাওয়া

নিম্নচাপ দুর্বল, তবুও কাটছে না বৃষ্টির দাপট! শুক্রবার কলকাতা-সহ বাংলার কোথায় কেমন...

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। তবে এর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ফলে শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ ...

২৫ সেপ্টে ২০২৬, ০৯:২৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.