পাঞ্জাবের বিখ্যাত প্রেম কাহিনী হীর রঞ্ঝা। যা পরিণতি পায়নি মিলনে। এবার সেই গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে সিনেমা। শীঘ্রই আসতে চলেছে বড় পর্দায়। 'লায়লা মজনু' র সাফল্যের পর আবার একটি কালজয়ী প্রেমের কাহিনী নিয়ে হাজির পরিচালক সাজিদ আলী।
আগামী ছবি হীর- রাঞ্ঝা ঘোষণার পরই শুরু হয়েছিল জোর জল্পনা। ছবির নায়ক নায়িকা কে হবে তাই নিয়ে গুঞ্জন ওঠে বলিউডে। শোনা যায় রোহিত সরাফ এই সিনেমার নায়ক হিসাবে চূড়ান্ত হয়েছেন। কিন্তু সেই জল্পনায় দাঁড়ি টানলেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাজিদ বলেন, রোহিত কে নিয়ে যে গুঞ্জন উঠেছে তা পুরোটাই ভিত্তিহীন। ছবির নায়ক নায়িকার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা গিয়েছে, এই ছবিতে আসতে চলেছে কিছু নতুন মুখ। যদিও সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েনি।
পরিচালকের কথায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে খুব শীঘ্রই শুরু হবে সিনেমার কাস্টিং। আগে কাস্টিং, প্রি প্রোডাকশন এবং বাকি সমস্ত প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ করা হবে। তারপর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ছবি শুটিং চালু করার পরিকল্পনা রয়েছে। যা হতে পারে উত্তরাখণ্ডের দেরাদুনে।
পাশাপাশি প্রযোজকদের দাবি, 'লায়লা মজনু'- যতটা আবেগঘন ছিল তেমনই বিয়োগান্তক এই প্রেমের গল্প নতুন প্রজন্মের দর্শকদের মন জয় করবি। ছবির ঘোষণা ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়ছে উৎসাহ।