JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৭ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

গন্ধেশ্বরীর গর্জনে ডুবল মানকানালি সেতু, বিপজ্জনক স্রোতে আটকে ট্রাক!

গন্ধেশ্বরীর গর্জনে ডুবল মানকানালি সেতু, বিপজ্জনক স্রোতে আটকে ট্রাক!

বাঁকুড়া, রেশমি ব্যানার্জি: চারিদিকে শুধু জল আর জল। তার মধ্যেই গর্জন করে ছুটছে গন্ধেশ্বরীর স্রোত। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ফের ভয়াবহ রূপ নিয়েছে গন্ধেশ্বরী নদী। জলের তোড়ে কার্যত ডুবে গিয়েছে বাঁকুড়ার মানকানালি সেতু। সেতুর উপর দিয়ে বইছে নদীর জল। এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার করার চেষ্টা করতে গিয়ে প্রবল স্রোতের মাঝে আটকে পড়েছে একটি ট্রাক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথ। তাতেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

বাঁকুড়া শহর থেকে উখরা যাওয়ার অন্যতম প্রধান রাস্তার উপরে রয়েছে গন্ধেশ্বরী নদীর এই মানকানালী সেতু। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেতুটির একটি অংশ ভগ্ন অবস্থায় রয়েছে। বর্ষা এলে গন্ধেশ্বরীর জল বাড়তে শুরু করলে এই সেতুই হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের জন্য। এবারও তার ব্যতিক্রম হল না। টানা বৃষ্টির ফলে জলমগ্ন গুরুত্বপূর্ণ এই রাস্তা। ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকার পাশাপাশি বাড়ছে আতঙ্ক।‌ যে-কোনো সময় সেতু পার করতে গিয়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও নিম্নচাপের বৃষ্টিতে গন্ধেশ্বরী জল বেড়ে সেতুটি জলের তলায় চলে গিয়েছিল। পরে জল কিছুটা কমলে স্থানীয়ভাবে বিকল্প রাস্তা তৈরি করে কোনওরকমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছিল। কিন্তু ফের নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বাড়ায় সেই সাময়িক ব্যবস্থাও ভেস্তে গিয়েছে। এরইমধ্যে ঝুঁকি নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করে একটি ট্রাক। কিন্তু মাঝপথে প্রবল স্রোতের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে গাড়িটি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিপদজনক পরিস্থিতির কারণে সেতু দিয়ে যাতায়াত সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে, বাঁকুড়া শহরের সঙ্গে মানকানালি, উখরাডিহি-সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। স্থানীয়দের দাবি, এই রাস্তার ওপর নির্ভরশীল প্রায় ২০ থেকে ৩০ টি গ্রামের মানুষ। প্রতিদিন পড়ুয়া, শিক্ষক, চাকরিজীবী , ব্যবসায়ী থেকে রোগী-হাজার হাজার মানুষের যাতায়াত এই পথের উপর নির্ভরশীল। বিকল্প রাস্তা দিয়ে যেতে গেলে অতিরিক্ত প্রায় ১২ থেকে ১৪ কিমি ঘুরতে হচ্ছে। এতে সময়ের সাথে যাতায়াতের খরচও বেড়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই একই ছবি। নদীর জল বাড়ে, সেতু ডুবে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জল কমলে কোনওরকমে সাময়িক ব্যবস্থা করা হয়, কিন্তু স্থায়ী সমাধান হয় না। তাই এবার গন্ধেশ্বরীর জল নামার অপেক্ষার পাশাপাশি উঠছে আরও বড় দাবি- 'সাময়িক রাস্তা নয়, চাই স্থায়ী সেতু।' না হলে প্রতি বর্ষাতে গন্ধেশ্বরীর জল হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে থমকে দেবে।

নিম্নচাপের ভারী বৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিপদের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ এই সেতু মেরামতের দিকে কবে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন সেদিকেই তাকিয়ে বাঁকুড়ার একাংশ মানুষ।

17 Views 0 Likes 0 Comments

Related News

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!
রাজ্য

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতেই বসেছিল সালিশি সভা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাড়ার লোকজনও। কিন্তু, মীমাংসার বদলে রাতের সেই সভাতে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।

০২ অক্টো ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’ হরিশ্চন্দ্রপুরে তুলকালাম
রাজ্য

AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘ম...

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহ ও কোচবিহারের একাধিক এলাকা। কোথাও খোদ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তার ‘আপত্তিকর’ মন্তব্য ঘিরে রাস্তা অবরোধ চলল, কোথাও আবার সরকারি শিবিরে ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করলেন ক্ষুব্ধ মহিলারা।

০২ অক্টো ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন
রাজ্য

Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

আলিপুরদুয়ার, নিউজ ডেস্ক : কয়েক বছর ধরে যে আওয়াজের অপেক্ষায় ছিল বক্সার জঙ্গল, এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কয়েকদিন ধরেই জঙ্গলের অন্দরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি, নজরদারিও বাড়ানো হয়েছে। হঠাৎ করেই বনকর্...

০২ অক্টো ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.