JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৬:০১ এএম
Breaking
মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ... মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ...

বইয়ের ব্যাগ কাঁধে, আর ফিরল না দুই ভাই, মর্মান্তিক পরিণতি বরাহনগরে

বইয়ের ব্যাগ কাঁধে, আর ফিরল না দুই ভাই, মর্মান্তিক পরিণতি বরাহনগরে

পিঠে বই-এর ব্যাগ। পরনে স্কুলের ইউনিফর্ম। বাবার সাথে স্কুটিতে চেপে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুই ভাই। কিন্তু সেই পথই থমকে গেল তাদের জীবনের চাকা। ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। বরাহনগরের বিটি রোডে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল দুই খুদে স্কুলপড়ুয়া। মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের বাবা।

জানা গিয়েছে, শনিবার সকালে বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।  একটি স্কুটিতে করে দুই ছেলে আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)-কে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা অভিষেক সাউ। সেই সময় একটি ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। রাস্তার পাশে জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়েই স্কুটারে ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের জেরে তিনজনই গুরুতর জখম হন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের বাবা অভিষেক সাউ। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, খুবই দ্রুত গতিতে ছিল ট্রাকটি। ওই এলাকায় রাস্তার পাশে স্টোন চিপস জড়ো করে রাখা ছিল। সেটিকেই পাশ কাটিয়ে যেতে গিয়েই দ্রুত গতির ঘাতক ট্রাকটি পিষে দিয়েছে স্কুটারকে। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ছোট ছোট ২ জন স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ‌

একটি পরিবারের হাসিখুশি সকাল মুহূর্তের মধ্যে পরিণত হল আজীবনের কান্নায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ট্রাক ও তার চালকের খোজে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি করছে এলাকার বাসিন্দারাও।

267 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় ৬০ হাজার মণ্ডপে জ্বলবে আলো, বিদ্যুৎ বিল শূন্য! বড় প্রস্তুতি রাজ্যের, নামছে সাড়ে ৩ হাজার ভ্যান
মহানগর

পুজোয় ৬০ হাজার মণ্ডপে জ্বলবে আলো, বিদ্যুৎ বিল শূন্য! বড় প্রস্তুতি রাজ্যের, নামছে...

কলকাতা: দুর্গাপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর দিনগুলিতে যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনও সমস্যা না হয়, তার জন্য বড়সড় প্রস্তুতি শুরু করেছে রাজ্যের বিদ্যুৎ দফতর। এবছর রাজ্যজুড়ে সার্বজনীন দুর্গাপুজোর সংখ্যা আরও বাড়তে পা...

১৫ সেপ্টে ২০২৬, ০৮:২৭ পিএম · 2 মিনিট
দেবের বাড়ির গণেশপুজোয় সুকান্ত! ‘সৌজন্য’ সাক্ষাৎ ঘিরেই কি নতুন রাজনৈতিক সমীকরণ? জোর জল্পনা
মহানগর

দেবের বাড়ির গণেশপুজোয় সুকান্ত! ‘সৌজন্য’ সাক্ষাৎ ঘিরেই কি নতুন রাজনৈতিক সমীকরণ? জো...

দেবের বাড়ির পুজোয় সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্য বিজেপি কর্মসমিতির সদস্য অনল বিশ্বাস-সহ দলের আরও কয়েকজন নেতা।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:১৮ পিএম · 2 মিনিট
শিয়রে পরীক্ষা, এখনও ফর্মই পূরণ হয়নি! সুরেন্দ্রনাথ আইন কলেজে পড়ুয়াদের দুশ্চিন্তা
মহানগর

শিয়রে পরীক্ষা, এখনও ফর্মই পূরণ হয়নি! সুরেন্দ্রনাথ আইন কলেজে পড়ুয়াদের দুশ্চিন্তা

মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন পড়ুয়ারা। তাঁদের দাবি, বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দ্রুত ফর্ম পূরণের দিনক্ষণ ও সম্পূর্ণ প্রক্রিয়া জানানো হোক।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:১৪ পিএম · 2 মিনিট
সিবিআইয়ের তদন্তে অসন্তোষ, তবু ভরসা রাখছেন নির্যাতিতার বাবা
মহানগর

সিবিআইয়ের তদন্তে অসন্তোষ, তবু ভরসা রাখছেন নির্যাতিতার বাবা

মঙ্গলবার মামলার শুনানিতে শিয়ালদহ আদালতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে নির্যাতিতার বাবা বলেন, এখনও যারা ধরা পড়েনি, তারা বেশি দিন বাইরে থাকতে পারবে না।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.