JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৩:২৭ পিএম
Breaking
জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড় বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ... এশিয়ান গেমসের মঞ্চে বড় দায়িত্ব, ভারতের পতাকা হাতে মনু ভাকের ও তজিন্দর! জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির? সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে! পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে পুকুরে পানীয়জলের ট্রাক, উধাও চালক জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড় বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ... এশিয়ান গেমসের মঞ্চে বড় দায়িত্ব, ভারতের পতাকা হাতে মনু ভাকের ও তজিন্দর! জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির? সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে! পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে প্রাইভেট গাড়িতে ধাক্কা মেরে পুকুরে পানীয়জলের ট্রাক, উধাও চালক

পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে

পদ্মায় ইলিশের ঘাটতি, ভারত থেকেই টন টন মাছ যাচ্ছে বাংলাদেশে
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ইলিশ কেবল একটি মাছ নয়, এটি আবেগ ও ভালোবাসার নাম। ভাজা থেকে শুরু করে ঝোল, ভাপা কিংবা পাতুরি সব পদেই বাঙালির মন মজে। কিন্তু, ইলিশের বাজারে এবার দেখা গেল অন্য ছবি। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসার খবরই বেশি শোনা যেত। এবার উল্টো পথে যাচ্ছে ইলিশ। ভারত থেকেই বাংলাদেশে পাঠানো হচ্ছে ইলিশ মাছ।

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (CIFRI)-এর তথ্য অনুযায়ী, গত দু’মাসে প্রায় ৫০০ টন ভারতীয় ইলিশ বাংলাদেশে গিয়েছে। শুধু তাই নয়, আরও প্রায় ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও ইলিশ দুই বাংলার মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয়। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে ইলিশের বাণিজ্য নতুন কিছু নয়। তবে এতদিন সাধারণত বাংলাদেশের ইলিশই ভারতের বাজারে আসত। এবার সেই ছবিতেই বদল দেখা গেল।

হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, 'আমরা সাধারণত এ পার বাংলা থেকে বোয়াল, রুই, পারসে, ট্যাংরা পাঠাই ও পার বাংলায়। তবে এ বার ওখানে ইলিশের ঘাটতি রয়েছে। তাই প্রথম বার এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে ডিম ভরতি ইলিশের চাহিদা বেশি ৷ যেহেতু গুজরাতের ইলিশে প্রচুর ডিম থাকে, তাই তা ওখানকার মানুষের প্রথম পছন্দ ৷ ওই মাছের ডিম বের করে, তা প্রসেসিং করে বিদেশে রফতানি করে বাংলাদেশ ৷'

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর পুজো মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। পাতে যদি থাকে ডিম ভরা ইলিশ, তাহলে তো আর কথাই হবে না। প্রতিবছর এই মাছের স্বাদ নিতে বাংলাদেশের দিকে মুখিয়ে থাকতে হয়। ব্যাকুল হয়ে ওঠে আট থেকে আশি। প্রতি বছর পুজোর আগে উপহার হিসেবে ওপার বাংলা থেকে ইলিশ আসে এপার বাংলায়। অধিকাংশ সময় দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো নিয়ে কূটনৈতিক বিতর্ক হয়। 
কিন্তু এ বছর বাংলাদেশেও ইলিশ কম উঠছে। তাই পদ্মার ইলিশের বদলে এখন পশ্চিমবঙ্গ থেকেই বাংলাদেশে যাচ্ছে বিপুল পরিমাণ গুজরাতি ইলিশ, পেট্রাপোল- বেনাপোল সীমান্তপথে।

মাছ ব্যবসায়ীদের মতে, চাহিদা এবং জোগানের হিসেবেই এই বাণিজ্য হচ্ছে। ভারতীয় ইলিশের একটি বড় অংশ এখন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছচ্ছে। আগামী দিনে আরও মাছ গেলে এই বাণিজ্যের পরিমাণও বাড়তে পারে। ইলিশের মরসুমে দুই দেশের বাজারেই মাছের চাহিদা বাড়ে। তাই ভারত থেকে বাংলাদেশে ইলিশ যাওয়ার খবর ঘিরে ব্যবসায়ী মহলেও আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে নজর রয়েছে এ দেশের বাজারে ইলিশের জোগান ও দামের উপরও। আগামী দিনে এই রফতানির পরিমাণ কতটা বাড়ে, এখন সেদিকেই নজর মৎস্য ব্যবসায়ীদের।

5 Views 0 Likes 0 Comments

Related News

জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়
মহানগর

জোড়াফুল হারাতেই পাশে রাহুল, তৃণমূলের প্রতীক-বিতর্কে নতুন মোড়

নয়াদিল্লি, নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনি...

১৮ সেপ্টে ২০২৬, ০৩:১০ পিএম · 2 মিনিট
জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের
মহানগর

জোড়াফুল নয়, খাম! ঋতব্রত শিবিরের নতুন নাম-প্রতীক ঘোষণা কমিশনের

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জন্যও নতুন নাম ও প্রতীক ঘোষণা করা হয়েছে। সেই শিবিরের নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। ফলে একই রাজনৈতিক বিরোধের জেরে দুই পক্ষকেই এবার পৃথক নাম ও প্রতীকে নির্বাচনী লড়াই করতে হবে।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট
মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির?
মহানগর

মমতার নামেই নতুন দল! জোড়াফুল ছেড়ে উপনির্বাচনে কোন প্রতীকে লড়বে কালীঘাট-শিবির?

এই পরিস্থিতির সূত্রপাত তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে। দলের নাম ও প্রতীক নিয়ে দুই পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আপাতত ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক স্থগিত রেখেছে।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
‘মমতা’ও থাকবে, ‘তৃণমূল’ও! কমিশনে ৩ নাম পাঠাল কালীঘাট
মহানগর

‘মমতা’ও থাকবে, ‘তৃণমূল’ও! কমিশনে ৩ নাম পাঠাল কালীঘাট

তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা জোড়াফুল প্রতীক আপাতত ব্যবহারের সুযোগ নেই। মমতা শিবিরের তরফে বিকল্প হিসেবে ‘ফুটবল খেলোয়াড়’ এবং ‘ব্যাট’ প্রতীকের পছন্দ জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.