JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৯:০৮ পিএম
Breaking
কুমোরটুলি থেকে হাতিবাগান, এক রাতেই ঘুরে ফেলুন এই মণ্ডপগুলি... 'খুব ভয় পেয়েছিলাম’, অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন বাড়ি থেকে বেরোতে পারেননি রাধিকা ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের নবমীর দিন ভোগে থাকে থোর ও মোচা, রানাঘাটে ৫০০ বছরের পুরোনো ঘোষবাড়ির পুজো জমিদারি নেই, ঐতিহ্য অটুট! প্রায় ৪০০ বছরের কোঙার বাড়ির দুর্গাপুজোয় ৪০ লিটারের ঘট দুই হাতেই আশীর্বাদ ও সমৃদ্ধির বার্তা, বিকে পালের আদি বাড়ির দুর্গাপুজোর অনন্য ‘অভয়মূর্তি’ মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড, ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া গ্রহের ফাঁড়া কাটাতে দামি রত্ন নয়, ভরসা রাখুন হেঁশেলেই কুমোরটুলি থেকে হাতিবাগান, এক রাতেই ঘুরে ফেলুন এই মণ্ডপগুলি... 'খুব ভয় পেয়েছিলাম’, অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন বাড়ি থেকে বেরোতে পারেননি রাধিকা ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের নবমীর দিন ভোগে থাকে থোর ও মোচা, রানাঘাটে ৫০০ বছরের পুরোনো ঘোষবাড়ির পুজো জমিদারি নেই, ঐতিহ্য অটুট! প্রায় ৪০০ বছরের কোঙার বাড়ির দুর্গাপুজোয় ৪০ লিটারের ঘট দুই হাতেই আশীর্বাদ ও সমৃদ্ধির বার্তা, বিকে পালের আদি বাড়ির দুর্গাপুজোর অনন্য ‘অভয়মূর্তি’ মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড, ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া গ্রহের ফাঁড়া কাটাতে দামি রত্ন নয়, ভরসা রাখুন হেঁশেলেই

কুমোরটুলি থেকে হাতিবাগান, এক রাতেই ঘুরে ফেলুন এই মণ্ডপগুলি...

কুমোরটুলি থেকে হাতিবাগান, এক রাতেই ঘুরে ফেলুন এই মণ্ডপগুলি...
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: হাতে মাত্র কয়েকটা দিন। আর তারপরে বাঙালির প্রাণের উৎসব 'দুর্গাপুজো'। কলকাতার দুর্গাপুজো হল পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। সারবছর বাইরে থাকলেও পুজো ঠিক আসে নিজের শহরে ফিরতেই হবে। বিশেষ করে উত্তর কলকাতার বনেদি এবং সাবেকি পুজো দেখতে প্রতি বছর ভিড় জমান হাজার হাজার মানুষ। কিন্তু অনেকেই পুজোর প্ল্যানিং করলেও, প্যান্ডেল হপিং করে উঠতে পারেন না। তাই যাঁরা উত্তর কলকাতা ঠাকুর দেখতে বেরোবেন ভাবছেন, তাঁদের জন্য রইল বিশেষ কিছু তালিকা।

১) কাশী বোস লেন

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। চলতি বছরে ৮৯ তম বর্ষে পদার্পণ করতে চলেছে কাশী বোস লেনের দুর্গাপুজো। এদের থিমের ভাবনা এবং মণ্ডপের সাজসজ্জা বরাবরই খুব আকর্ষণীয়। প্রতিবছর তাদের থিমের মধ্যে নতুনত্ব থাকে।

২) হাতিবাগান সার্বজনীন

উত্তর কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম হাতিবাগান সর্বজনীন। মূলত নানা ধরনের থিম এবং আকর্ষণীয় প্রতিমার জন্য পরিচিত। চমৎকার মণ্ডপসজ্জা, প্রতিমা এবং আলোকসজ্জার টানে হাজার হাজার  দর্শনার্থীর ভিড় জমে।

৩) শোভাবাজার রাজবাড়ি

কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। এই বাড়িতে কলকাতা শহরের সবথেকে পুরোনো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই পুজো আজও একই নিয়ম মেনে চলেছে। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই পুজো।

৪) বাগবাজার সার্বজনীন

উত্তরের কলকাতার অন্যতম দুর্গোৎসব বাগবাজার সর্বজনীন। গঙ্গার ধারের এই পুজোয় সাবেকিয়ানা এবং আভিজাত্যের এক অন্যরকম মেলবন্ধন দেখা যায়। সন্ধ্যার আরতি দেখতে এখানে রীতিমতো ভিড় লেগেই থাকে।  ১০৮ বছরের পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে।

৫) কুমোরটুলি পার্ক

উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো অন্যতম। এখানকার পুজোও তার শিল্পকর্মের জন্য বেশ পরিচিত। এবার ৩৪ বছরে পা রাখল কুমোরটুলি পার্ক সার্বজনীন। এই পুজো মণ্ডপের মূল আকর্ষণ হলো অভিনব থিমের ভাবনা। যা প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে।

৬. আহিরীটোলা সার্বজনীন

উত্তরের জনপ্রিয় পুজো আহিরীটোলা সর্বজনীন। এ বছর পা রাখছে ৮৭ তম বর্ষে। এই পুজোর মূল আকর্ষণ হলো তার বিশাল প্যান্ডেল এবং আকর্ষণীয় লাইটিং। প্রত্যেক বছর নতুন নতুন থিমের চমক দেখা যায়।  দারুণ সৃজনশীল মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখার জন্য প্রচুর প্রচুর দর্শনার্থী ভিড় করেন এই পুজো প্যান্ডেলে।

বিজ্ঞাপনrrr
20 Views 0 Likes 0 Comments

Related News

নবমীর দিন ভোগে থাকে থোর ও মোচা, রানাঘাটে ৫০০ বছরের পুরোনো ঘোষবাড়ির পুজো
উমাকথা

নবমীর দিন ভোগে থাকে থোর ও মোচা, রানাঘাটে ৫০০ বছরের পুরোনো ঘোষবাড়ির পুজো

নদিয়া, নিউজ ডেস্ক: নদিয়ার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঘোষবাড়ির দুর্গাপুজো। ৫০৬ বছর ধরে হয়ে আসছে এই পুজো। ১৫২০ সালে চৈতন্যচরণ ঘোষ হুগলি জেলার আকনা থেকে ব্রহ্মডাঙায় আসেন ৷ ব্রহ্মডাঙার নাম পরে রানাঘাট হয় ৷ সেখানেই মন...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
জমিদারি নেই, ঐতিহ্য অটুট! প্রায় ৪০০ বছরের কোঙার বাড়ির দুর্গাপুজোয় ৪০ লিটারের ঘট
উমাকথা

জমিদারি নেই, ঐতিহ্য অটুট! প্রায় ৪০০ বছরের কোঙার বাড়ির দুর্গাপুজোয় ৪০ লিটারের ঘট

পূর্ব বর্ধমান, নিউজ ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজো। আর এই দূর্গাপুজো এলেই মনে পড়ে বনেদি বাড়ির পুজোর কথা। যেখানে সময় পেরিয়ে যায় কিন্তু বদলায় না ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকে প্রাচীন সমস্ত রীত...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট
দুই হাতেই আশীর্বাদ ও সমৃদ্ধির বার্তা, বিকে পালের আদি বাড়ির  দুর্গাপুজোর অনন্য ‘অভয়মূর্তি’
উমাকথা

দুই হাতেই আশীর্বাদ ও সমৃদ্ধির বার্তা, বিকে পালের আদি বাড়ির দুর্গাপুজোর অনন্য ‘অভয়...

নিউজ ডেস্ক: দুর্গাপুজো মানেই চোখের সামনে ভেসে ওঠে দশভুজা মহিষাসুরমর্দিনীর চিরপরিচিত রূপ। হাতে অস্ত্র, পায়ের নীচে অসুর—এই রূপেই দেবী দুর্গার আরাধনায় অভ্যস্ত বাঙালি। কিন্তু বাংলার বনেদি বাড়ির পুজোর ইতিহাসে এমন কিছু প্রাচী...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৩০ পিএম · 2 মিনিট
পলাশীর পতিদুর্গা, যেখানে জাঁকজমক নয়, ভক্তির জল-তুলসীতেই তুষ্ট দেবী
উমাকথা

পলাশীর পতিদুর্গা, যেখানে জাঁকজমক নয়, ভক্তির জল-তুলসীতেই তুষ্ট দেবী

বিশেষ প্রতিবেদন: হুগলির ধনেখালি। ব্যস্ততা থেকে খানিক দূরে ছোট্ট গ্রাম পলাশী। শরতের আকাশে যখন কাশফুল দোলে, চারদিকে যখন দুর্গাপুজোর প্রস্তুতিতে সাজ সাজ রব, তখন এই গ্রামের এক প্রাচীন মন্দিরে দেবীকে ঘিরে চলে এক অন্যরকম আরাধন...

২৪ সেপ্টে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.