JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
তিন মরসুমের অপেক্ষার অবসান! জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো! ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ তিন মরসুমের অপেক্ষার অবসান! জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো! ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ

তিন মরসুমের অপেক্ষার অবসান!

তিন মরসুমের অপেক্ষার অবসান!
ছবি: সংগৃহীত

তিন মরসুমের বিরতি। অধিনায়কত্ব ঘিরে বিতর্ক, দলের খারাপ সময় এবং সমর্থকদের ক্ষোভ— সবকিছুর পর অবশেষে পুরনো অধিনায়কের হাতেই দায়িত্ব তুলে দিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৭-এ পাঁচবারের চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা। শুক্রবার, ২৭ নভেম্বর, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়া পাঞ্জাব কিংসে চলে যাওয়ার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত দলের সবচেয়ে সফল অধিনায়কের উপরেই আস্থা রাখল মুম্বই।

২০১৩ সালে প্রথমবার মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন রোহিত। তাঁর নেতৃত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় দল। মোট পাঁচবার ট্রফি জিতে মুম্বইকে প্রতিযোগিতার অন্যতম সফল দলে পরিণত করেছিলেন তিনি। প্রথম দফায় ১৬৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯১টিতে জয় পেয়েছিলেন রোহিত। জয়ের হার ছিল ৫৭.০৫ শতাংশ। তবে ২০২৪ সালে আচমকাই অধিনায়কত্বের দায়িত্ব হারান রোহিত। গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে নিয়ে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেয় মুম্বই কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। ওয়াংখেড়েতে হার্দিককে বিদ্রুপের মুখেও পড়তে হয়। 

অধিনায়ক হিসেবে প্রথম মরসুমে দলও প্রত্যাশা পূরণ করতে পারেনি। পয়েন্ট তালিকার একেবারে নীচে শেষ করেছিল মুম্বই। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২০ সালের পর আর আইপিএল ফাইনালে পৌঁছতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৬ মরসুমেও নবম স্থানে শেষ করে তারা। এবার তাই পুরনো অধিনায়কের প্রত্যাবর্তনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। শুধু অধিনায়ক বদল নয়, দলের সাজসজ্জাতেও বড় পরিবর্তন এনেছে মুম্বই। নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন কায়রন পোলার্ড। 

পাশাপাশি রবিন উথাপ্পা ও মিচেল ম্যাকক্লেনাঘানকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। দায়িত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত রোহিত। তাঁর কথায়, মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই দলের নেতৃত্ব দেওয়া বরাবরই তাঁর কাছে গর্বের। আগামী মরসুমে দলের নিজস্ব ক্রিকেটের ধরন বজায় রেখে একসঙ্গে সাফল্য পাওয়াই লক্ষ্য।
দলের কর্ণধার নীতা আম্বানিও রোহিতের প্রত্যাবর্তনকে বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছেন। ২০১১ সালে তরুণ রোহিতকে দলে নেওয়ার পর থেকে তাঁর ক্রিকেটার ও নেতা হয়ে ওঠার যাত্রার সাক্ষী থাকার কথা জানিয়েছেন তিনি। সব মিলিয়ে আইপিএলের ২০তম মরসুমে নতুন করে পুরনো জুটি বাঁধতে চলেছে মুম্বই ও রোহিত। এবার লক্ষ্য, দীর্ঘদিনের ট্রফি-খরা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়া।

1 Views 0 Likes 0 Comments

Related News

ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা!
ময়দান

ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা!

বাবা ভারতীয় টেনিসের কিংবদন্তি। অলিম্পিক্সে পদক জয়ের পাশাপাশি ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে জিতেছেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম। সেই লিয়েন্ডার পেজের মেয়ে আয়ানা পেজের টেনিসের হাতেখড়ি অবশ্য ব্রিটেনের হয়ে। তবে ভবিষ্যতে ভারতের জার্স...

২৭ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা
ময়দান

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা

আন্তর্জাতিক দৌড়ের মঞ্চে ফের বিশ্বের নজর কাড়তে চলেছে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণ। বিশ্ব অ্যাথলেটিক্সের স্বীকৃত গোল্ড লেভেলের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে...

২৭ নভে ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট
ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক
ময়দান

ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার কোচিংয়ের দুনিয়ায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-তে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন...

২৭ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস
ময়দান

অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস

ডার্বির আগে চোটের ধাক্কা সামলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২৯ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অন...

২৭ নভে ২০২৬, ০৫:০২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.