JAZZBAAT 24 BANGLA
২৫ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম
Breaking
মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা 'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে স্পেশাল ক্লাসের নাম করে ছাত্রীর উপর নির্যাতন, দু’বছর পর পকসো মামলার রায় কেড়ে নেওয়া হয়েছে প্রাপ্য সোনা! এমএমএ ফাইনালে উঠতে না পেরে বিস্ফোরক সুচিকা

জিটি রোডে টোটো দেখলেই ব্যবস্থা! বাসরুটেও চলবে না, রাজ্যজুড়ে কড়া নির্দেশ

জিটি রোডে টোটো দেখলেই ব্যবস্থা! বাসরুটেও চলবে না, রাজ্যজুড়ে কড়া নির্দেশ
জিটি রোডে টোটো চলাচল বন্ধ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল পরিবহণ দপ্তর। জাতীয় ও রাজ্য সড়কের পর এবার জিটি রোড এবং নিয়মিত বাস চলাচল করে এমন গুরুত্বপূর্ণ রুটেও টোটো চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

পরিবহণ দপ্তরের প্রধান সচিব রবি ইন্দর সিং ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য চিঠি দিয়েছেন। সেখানে পুরনো নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে নিষিদ্ধ রাস্তায় টোটো চলাচল বন্ধ করতে বলা হয়েছে।

কেন্দ্রের ২০১৪ সালের নির্দেশিকা অনুযায়ী, ই-রিকশা মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’ অর্থাৎ স্বল্প দূরত্বে স্থানীয় যাতায়াতের জন্য ব্যবহারের কথা। ২০১৬ সালে রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশিকাতেও নির্দিষ্ট স্থানীয় রাস্তায় টোটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ বড় রাস্তায় টোটো চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল।

কিন্তু বাস্তবে ছবিটা অন্যরকম বলে অভিযোগ। বিভিন্ন জেলায় জাতীয় ও রাজ্য সড়কের পাশাপাশি জিটি রোডেও যাত্রী নিয়ে টোটো চলতে দেখা যাচ্ছে। পরিবহণ দপ্তরের মতে, এর ফলে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। সেই কারণেই পুরনো নির্দেশিকা এবার কঠোরভাবে কার্যকর করতে পুলিশকে বলা হয়েছে।

বিশেষ নজরে রয়েছে জিটি রোড। এই রাস্তা রাজ্য সড়কের আওতাভুক্ত হওয়ায় সেখানে টোটো চলাচলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত বাস চলে, সেখানেও টোটোর চলাচল নিয়ন্ত্রণের পথে হাঁটছে রাজ্য।

পরিবহণ দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বেআইনি টোটোর পরিবর্তে নিয়ম মেনে ই-রিকশা চালানোর ব্যবস্থা করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে। একই সঙ্গে জেলা ও মফস্‌সলের যে সমস্ত বাসরুট টোটোর দাপটে বন্ধ হয়ে গিয়েছে বলে বাসমালিকদের অভিযোগ, সেই রুটগুলি ফের চালু করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বাসমালিক সংগঠনগুলির অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কে অনিয়ন্ত্রিত টোটো চলাচলের কারণে বাসের গতি কমে যাচ্ছে। তৈরি হচ্ছে যানজট। যাত্রী তোলা নিয়েও সমস্যা হচ্ছে বলে তাঁদের দাবি। সারা বাংলা বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বড় রাস্তায় টোটো চলাচল বন্ধের দাবি তাঁরা একাধিকবার পরিবহণ দপ্তরের কাছে জানিয়েছেন। তাঁর মতে, নির্দেশিকা কার্যকর হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি বাস চলাচলেও গতি আসবে।

এর আগেও জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই বিধিনিষেধ সর্বত্র কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। এবার তাই শুধু নির্দেশিকা জারি করেই থেমে না থেকে তা বাস্তবে কার্যকর করার উপর জোর দেওয়া হচ্ছে।

ফলে জিটি রোড বা গুরুত্বপূর্ণ বাসরুটে টোটো চালকদের এখন আরও সতর্ক থাকতে হবে। নির্ধারিত স্থানীয় রাস্তার বাইরে টোটো চলাচল করলে প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

বিজ্ঞাপনrrr
32 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.