JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

৫ লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা কারা পাবেন? এক ঝলকে জেনে নিন

৫ লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা কারা পাবেন? এক ঝলকে জেনে নিন

নয়া উদ্যোগ রাজ্য সরকারের। এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা'যোজনা। এই প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমা সুবিধা পাবে। মূলত, যাঁরা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না,তাঁদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কারা নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন ?

জানানো হয়েছে, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। তবে ঠিক কোন কোন শ্রেণির মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন, সেই বিষয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। প্রকল্পের চূড়ান্ত গাইডলাইন প্রকাশের পরেই যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কী কী নথি প্রয়োজন ?

সাধারণভাবে পরিচয়পত্র হিসবে লাগবে আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি।

কারা পাবেন ?

পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার বেশি হলে এই বিমা মিলবে না। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম ২০০৮-এর আওতাভুক্ত চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীরা এই বীমা যোজনায় নাম জুড়তে পারবেন না। কেন্দ্রের স্বাস্থ্য স্কিম ১৯৫৪-এর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরাও পাবেন না।

প্রসঙ্গত, আগামী ১৬ অগাস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবসে আয়ুষ্মান কার্ড বিলি করা হবে। ৭০ ঊর্ধ্ব সকলে পাবেন। ৪০ লক্ষ সিনিয়র সিটিজেন সুযোগ পাবেন। যারা আয়ুষ্মানের আওতায় আসছে না তারা রাজ্যের সরকারের নিজস্ব স্কিমের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুযোগ পাবেন।

34 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে
মহানগর

তারাতলা কাণ্ডে ধৃত পুরকর্মী, তুমুল বিক্ষোভ কলকাতা পুরসভার ‘বিল্ডিং’ দফতরে

পুর-ইঞ্জিনিয়ারদের দাবি, তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আমিনুর কোনও ভাবেই যুক্ত নন। অবিলম্বে তাঁকে ছাড়া না হলে পুর-ইঞ্জিনিয়াররা বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন।

১২ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
মহানগর

গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

গণেশপুজোর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি করা উচিত নয়। বাঙালি, হিন্দিভাষী, গুজরাটি, মারোয়াড়ি—ভাষা বা সম্প্রদায়ের পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.