JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১০:৫১ এএম
Breaking
নতুন পাসপোর্ট, পরিচয়পত্রের জন্য আবেদন, কবে বাংলাদেশ ফিরবেন হাসিনা? হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত? বুলন্দশহরে এনকাউন্টারে নিহত দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... নতুন পাসপোর্ট, পরিচয়পত্রের জন্য আবেদন, কবে বাংলাদেশ ফিরবেন হাসিনা? হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত? বুলন্দশহরে এনকাউন্টারে নিহত দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো...

'ইউ আর মোস্ট কালারফুল'! বিমান বসুর মুখে প্রশংসা শুনে লজ্জায় মদন মিত্র

'ইউ আর মোস্ট কালারফুল'! বিমান বসুর মুখে প্রশংসা শুনে লজ্জায় মদন মিত্র

মদন মিত্রকে সবসময়ই দেখা যায় একদম পরিপাটি লুকিয়ে, নিজেকে কালারফুল রাখতেই পছন্দ করেন তিনি। এবার তার লোকের প্রশংসা করলেন বিমান বসু। তার কাছ থেকে প্রশংসা পেয়ে খুশি হলেও খানিকটা লজ্জা পান মদন মিত্র।

মদন মিত্র মানেই একদম ঝাঁ চকচকে কালারফুল অথবা কিছুটা হাটকে লুক। সব সময়ই তিনি প্রাণোচ্ছল থাকেন। বয়স তার কাছে কোন বাধা নয়। মদন মিত্রের রাজনৈতিক পরিচয় থাকলেও তার মুখে 'ও লাভলী' ডায়লগ থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম কালারফুল ফটো পোস্ট। তাকে এই অবতার এই দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ।

মদন মিত্রের ভক্ত হোক বা বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব তার এই এভারগ্রীন লুক পছন্দ করেন অনেকেই। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকলেও অনেক সময়তেই তার এই লুকের অথবা তার হাসি খুশি স্বভাবের প্রশংসা করেন অনেকেই। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও শোনা গেল তার লুকের প্রশংসা করতে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছরই স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চা চক্রের আয়োজন করে থাকেন রাজ্যপাল। এবছরও তার অন্যথা হয়নি। সেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন বিরোধীদলের রাজনৈতিক ব্যক্তিত্ব। চা চক্রেই উপস্থিত ছিলেন বিমান বসু ও মদন মিত্র। সেখানেই সামনাসামনি দেখা হয় তাদের। 

প্রথম কামারহাটির ঋতব্রত পন্থী তৃণমূল বিধায়কের সঙ্গে হ্যান্ডসেক করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং বলেন “ইউ আর মোস্ট কালারফুল”। সিনিয়র একজন ব্যক্তির কাছে এই ধরনের প্রশংসা পেয়ে খুশি হলেও খানিকটা লজ্জায় পড়ে যান তিনি। এমনকি নাকি মন খারাপ থাকলে তিনি তার ভিডিও দেখেন বলেও জানিয়েছেন তাকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, 'বিমানদা আমায় বললেন যে, আপনি এই শতাব্দীর সব থেকে কালারফুল বয়। আমার মন খারাপ হলে আমি আপনার ভিডিয়ো দেখি। খুব প্রশংসা করেছেন আমার। উনি সব থেকে প্রবীণ রাজনৈতিক নেতা।'

22 Views 0 Likes 0 Comments

Related News

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া
মহানগর

Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে পুরীর কাছে অ্যাকভানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ওই সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১১০ কিলোমিটার।স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গ...

২০ নভে ২০২৬, ০৭:৫৮ এএম · 2 মিনিট
Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের শনাক্তের উদ্যোগ
মহানগর

Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি...

অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

১৯ নভে ২০২৬, ০৯:১৪ পিএম · 2 মিনিট
Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘিরে ভাষা-বিতর্ক
মহানগর

Purashree: হিন্দি-ইংরেজির অপেক্ষায় বন্ধ বাংলা ‘পুরশ্রী’? কলকাতা পুরসভার পত্রিকা ঘি...

অভিযোগ উঠেছে, পত্রিকাটির হিন্দি এবং ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত আপাতত বাংলা সংস্করণের প্রকাশনা স্থগিত রাখা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে পুর প্রশাসনের স্বচ্ছতা এবং বাংলা ভাষার মর্যাদা নিয়েও।

১৯ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং
মহানগর

Weather: পুরীতে ভারী বৃষ্টি, উত্তাল সমুদ্র , পর্যটক শূন্য সমুদ্র সৈকত, চলছে মাইকিং

কলকাতা, নিউজ ডেস্ক: ‘অ্যাকভান’ উপকূলের দিকে যত এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর...

১৯ নভে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.