JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

আনরিজার্ভড ই-টিকিটের স্ক্রিনশট বা ফরওয়ার্ড করা কপি আর বৈধ নয়

আনরিজার্ভড ই-টিকিটের স্ক্রিনশট বা ফরওয়ার্ড করা কপি আর বৈধ নয়

ভ্রমণের সময় দেখাতে হবে মূল ডিজিটাল টিকিট ! রেলের নতুন নিয়ম ঘিরে বিভ্রান্তি

নয়াদিল্লি: মোবাইলে আনরিজার্ভড ট্রেনের টিকিট কেটে তার স্ক্রিনশট সংরক্ষণ করা বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখা— বহু যাত্রীর কাছেই এটি ছিল স্বাভাবিক অভ্যাস। কিন্তু এবার সেই অভ্যাসেই কার্যত ইতি টানল ভারতীয় রেল। রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, WhatsApp-এ ফরওয়ার্ড করা বা স্ক্রিনশট হিসেবে রাখা আনরিজার্ভড ই-টিকিট যাত্রার বৈধ প্রমাণ নয়। টিকিট পরীক্ষার সময় যাত্রীর নিজের নিবন্ধিত মোবাইলে RailOne অ্যাপে থাকা মূল ই-টিকিটই গ্রহণযোগ্য হবে।

রেলের দাবি, ডিজিটাল টিকিটের অপব্যবহার ও জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে, একই টিকিটের স্ক্রিনশট একাধিক ব্যক্তি ব্যবহার করছেন বা অন্যের মোবাইলে পাঠিয়ে তা দেখিয়ে যাত্রার চেষ্টা করছেন। সেই প্রবণতা বন্ধ করতেই নিয়ম আরও কড়া করা হয়েছে।

তবে রেলের এই নির্দেশ সামনে আসতেই যাত্রীদের একাংশের মধ্যে শুরু হয়েছে অসন্তোষ। অনেকের প্রশ্ন, ট্রেনে বা স্টেশনে মোবাইল নেটওয়ার্ক না থাকলে কিংবা অ্যাপ খুলতে প্রযুক্তিগত সমস্যা হলে কী হবে? এতদিন স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে সংরক্ষিত টিকিটই ছিল বিকল্প ভরসা। নতুন নিয়মে বৈধ টিকিট কেটেও অযথা হয়রানির আশঙ্কা করছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়াতেও এই সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। যাত্রীদের একাংশের বক্তব্য, ডিজিটাল জালিয়াতি রুখতে কঠোরতা প্রয়োজন হলেও, নেটওয়ার্ক সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা রাখা উচিত ছিল।

রেল অবশ্য যাত্রীদের পরামর্শ দিয়েছে, যাত্রার আগে RailOne অ্যাপে টিকিটটি সঠিকভাবে সংরক্ষিত রয়েছে কি না, তা নিশ্চিত করে নিতে। কারণ, টিকিট পরীক্ষকের কাছে শুধুমাত্র মূল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে।

রেলের এই নতুন নির্দেশের জেরে এখন প্রশ্ন একটাই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি কি আরও বাড়বে, নাকি দীর্ঘমেয়াদে জাল টিকিট ও অপব্যবহার রুখতে এই পদক্ষেপই হবে কার্যকর?

17 Views 0 Likes 0 Comments

Related News

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ
রকমারি

দুর্গাপুজোর নবমী হোক মাংস-ময়, বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের বিশেষ পদ

এই আমিষ নিয়ে যে যাই বলুক না কেন, খাওয়াতো হবেই। আর তাই ,পুজোর নবমীতে বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের এই বিশেষ পদ।

০৮ সেপ্টে ২০২৬, ০৮:৫৭ পিএম · 2 মিনিট
চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো
রকমারি

চেনা পদের নতুন ধরন,বাড়িতে বানান রাঙাআলু'র শুক্তো

মোটেই বাঙালি পদ নয়! ফরাসিদের হেঁশেল থেকে জাহাজপথে বাংলায় এসে জমিয়ে বসে এই রান্না-শুক্তো। অনেক ধরনের শুক্তো খেয়েছেন। আজ খেয়ে দেখুন নতুন ধরনের শুক্তো। রাঙাআলু'র শুক্তো।

০৩ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ
রকমারি

বাঙালির পাতে সুস্বাদু পদ, ঐতিহ্যবাহী ভেটকির ষষ্ঠ-রঙ্গ

কলকাতা, নিউজ ডেস্ক: বাঙালি মানেই মাছ আর ভাত। আর এই মাছ রান্নায় যদি নানারকম বৈচিত্র পাওয়া যায়! নতুন নতুন খাবারের খোঁজে বাঙালি চেষ্টা করে গেছে নতুন নতুন পদ রান্না করার। তেমনিই একটি পদ 'ভেটকির ষষ্ঠ রঙ্গ।' প্রাচীন এই পদটি...

০২ সেপ্টে ২০২৬, ০৭:২৩ পিএম · 1 মিনিট
মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু
রকমারি

মিষ্টি খাওয়ার ক্রেভিং কিন্তু ডায়েটের ভয়? ট্রাই করুন এই সুপার-হেলদি লাড্ডু

একদিকে মিষ্টির ক্রেভিং অন্যদিকে ডায়েটের চিন্তা, এবার আর চিন্তা নেই। অল্প সময়েই বানিয়ে ফেলুন এই ডায়েট লাড্ডু।

৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.