JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

ডাক্তারি ছাত্রীর পরিচয় হাসপাতালে হানা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, উঠে এলো করুণ চিত্র!

ডাক্তারি ছাত্রীর পরিচয় হাসপাতালে হানা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, উঠে এলো করুণ চিত্র!

স্বাস্থ্য পরিষেবার প্রকৃত চিত্র খতিয়ে দেখতে ডাক্তারি ছাত্রের পরিচয় সরকারি হাসপাতালে পৌঁছালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। ‌ কোন পূর্ব ঘোষণা ছাড়াই একজন সাধারণ ডাক্তারি ছাত্রীর পরিচয় দিয়ে বুধবার গভীর রাতে তিনি পৌঁছে যান কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। আর সেই আকস্মিক পরিদর্শনেই সামনে আসে হাসপাতালের একাধিক অনিয়ম ও অব্যবস্থার অভিযোগ। 

 

জানা গিয়েছে,  বুধবার রাত প্রায় ১২ টা ৪০ মিনিট নাগাদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতাল চত্বরে পৌঁছন। শুধুমাত্র একজন মহিলা নিরাপত্তারক্ষীকে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। সাধারণ চিকিৎসা-পড়ুয়ার মতোই তিনি সোজা জরুরি বিভাগে প্রবেশ করেন। মুখে মাস্ক থাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কিংবা হাসপাতালের অন্য কেউই প্রথমে তার পরিচয় বুঝতে পারেননি। সেই সুযোগে হাসপাতালের পরিষেবার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রবিদার সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি রোগীদের পরিবারের কাছ থেকেও হাসপাতালে পরিষেবার সংক্রান্ত তথ্য নেন।  কথা বলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও। আর তাতেই একের পর এক সমস্যার দৃশ্য সামনে উঠে আসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সামনে।

 

এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, ' হাসপাতালের প্রতিটি জায়গায় নোংরা। এমন কোনো বিভাগ দেখলাম না, যেটিকে পরিচ্ছন্ন বলা যায়। সরকারি হাসপাতালের এমন দুর্দশা অত্যন্ত নিন্দনীয়। রাতের হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই আমি কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে এসেছিলাম।' এরই পাশাপাশি তিনি আরো বলেন, এই অভিজ্ঞতার সম্পূর্ণ তথ্য তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিস্তারিতভাবে জানাবেন।

 

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই পরিদর্শন রীতিমতো চাঞ্চল ছড়িয়েছে হাসপাতালের প্রশাসনিক স্তরে।‌ রাতের পরিষেবা, সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য পরিকাঠামোর মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আর সেই কারণেই সরজমিনে সমস্ত কিছুর খতিয়ে দেখেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আগামী দিনে এর ফলে স্বাস্থ্য পরিষেবার কোনো পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।

266 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.