JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

তৃণমূলে বড় ধাক্কা, মমতার হাত ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

তৃণমূলে বড় ধাক্কা, মমতার হাত ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত

২১ জুলাইয়ের কর্মসূচির আগে কালীঘাট তৃণমূলে ফের এক বড় ধাক্কা। দলের দক্ষিণ কলকাতা জেলার চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, শুধু তৃণমূল কংগ্রেস নয়, সক্রিয় রাজনীতিই ছেড়ে দিচ্ছেন। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আনুষ্ঠানিকভাবে এখনও পদত্যাগপত্র জমা দেননি বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মণীশ গুপ্ত বলেন, গত পাঁচ বছর ধরে তাঁকে কার্যত কোনও রাজনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি। তাঁর কথায়, “আমি তৃণমূলে এলেও আমাকে গত পাঁচ বছর ধরে বসিয়ে রাখা হয়েছে। আমাকে ব্যবহার করা হয়নি। আক্ষেপ বলব না, তবে এই ধরনের অনেক কারণ তো রয়েছেই। তার সঙ্গে বয়সও একটা বড় বিষয়। তাই তৃণমূল ছাড়ছি, রাজনীতিও ছেড়ে দিচ্ছি।”

নিজের ৮৫ বছর বয়সের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আর রাজনীতি করব না বলে ঠিক করেছি। আমি কোনও শিবিরে নেই। আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

মণীশ গুপ্তের রাজনৈতিক জীবন দীর্ঘ ও ঘটনাবহুল। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের সময় তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। সেই আন্দোলনে পুলিশি গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে তাঁর নাম দীর্ঘদিন বিতর্কের কেন্দ্রে ছিল। পরে ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর তাঁকে বিধায়ক করা হয় এবং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। প্রশাসনের শীর্ষপদ থেকে সরাসরি তৃণমূলে যোগদান এবং মন্ত্রিত্ব পাওয়াকে ঘিরে সে সময়ও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা হয়েছিল।

এবার সেই মণীশ গুপ্তই ২১ জুলাইয়ের শহিদ দিবসের আগে রাজনীতি ছাড়ার ঘোষণা করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এদিন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেন মণীশ গুপ্ত। তিনি বলেন, “এখন যিনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী, তিনি অত্যন্ত দক্ষ প্রশাসক। আশা করি, বাংলাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”

তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি ভবিষ্যতে বিজেপিতে যোগ দিতে পারেন? যদিও এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি মণীশ গুপ্ত। বরং তিনি জানান, কোনও রাজনৈতিক শিবিরে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর নেই এবং সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

55 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.