JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:২২ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

দাবানলের ভেতরেই ছুটছে ট্রেন! চালক, যাত্রীরা কি বেঁচে ফিরতে পেরেছেন?

দাবানলের ভেতরেই ছুটছে ট্রেন! চালক, যাত্রীরা কি বেঁচে ফিরতে পেরেছেন?

ভয়াবহ দাবানলের মধ্যে পড়ল এক মালবাহী ট্রেন। চারদিক থেকে আগুনের লেলিহান শিখা ট্রেনটিকে ঘিরে ফেলার সেই রুদ্ধশ্বাস দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনলাইনের দু'পাশে দাউদাউ করে জ্বলছে আগুন, আকাশ ঢেকে গিয়েছে ঘন কালো ধোঁয়ায়। চালকের কেবিনের জানলার বাইরে শুধু আগুন আর আগুন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ট্রেনকর্মীদের জীবন নিয়ে তৈরি হয় চরম আশঙ্কা।

কানাডার উত্তর অন্টারিও প্রদেশের আর্মস্ট্রংয়ের কাছে ঘটা এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একাধিক ভিডিওতে দেখা যায়, ট্রেনটি দাবানলের মাঝখান দিয়ে এগিয়ে চলেছে। চারদিক থেকে আগুনের শিখা লাইনের দিকে ধেয়ে আসছে, বাতাসে উড়ছে জ্বলন্ত ছাই ও অঙ্গার। কেবিনের ভিতর থেকেও শোনা যায় এক কর্মীর উদ্বিগ্ন কণ্ঠ—“এই আগুন আমাদের গ্রাস করে ফেলতে পারে।”

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের এক ফোরম্যানকে উদ্ধার করতে গিয়ে কর্মীরা লোকোমোটিভ থেকে একটি অংশ আলাদা করেছিলেন। কিন্তু ঘন ধোঁয়া, কম দৃশ্যমানতা এবং আশপাশে ছড়িয়ে থাকা আগুনের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ধার অভিযানের সময় বিচ্ছিন্ন অংশটি মূল ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতির ভয়াবহতা বুঝে ট্রেনকর্মীরা লোকোমোটিভ ছেড়ে পায়ে হেঁটে নিরাপদ স্থানে সরে যান। স্বস্তির খবর, এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের সমস্ত কর্মী নিরাপদে উদ্ধার হয়েছেন। রেল কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত পদক্ষেপ করায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

উত্তর-পশ্চিম অন্টারিও জুড়ে বর্তমানে ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এলাকায় এখনও ১২৮টি সক্রিয় দাবানল জ্বলছে। একাধিক অঞ্চলে জারি রয়েছে সতর্কতা। অস্বাভাবিক তাপমাত্রা, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া এবং অনিয়মিত প্রবল বাতাস দাবানলকে আরও ভয়ংকর করে তুলেছে। শুধু রেলপথ নয়, আশপাশের বহু জনবসতিও এই আগুনের হুমকির মুখে। যদিও প্রশাসনের দাবি, বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনও তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। পরিস্থিতির উপর নজর রেখে দমকল, রেল কর্তৃপক্ষ এবং দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে।

49 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.