JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৯ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

ভারত-বাংলাদেশ উত্তর সীমান্তে স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

ভারত-বাংলাদেশ উত্তর সীমান্তে স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের উত্তরবঙ্গে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সোমবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন।  সফরের তৃতীয় দিনে মঙ্গলবার ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও শিল্প স্থাপনা পরিদর্শন করেন। সফরের প্রথম দিনে তিনি নীলফামারী ও লালমনিরহাটের তিস্তা ব্যারাজ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে সেচব্যবস্থা, তিস্তার জল বণ্টন এবং বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। ব্যারাজের নিয়ন্ত্রণকক্ষও ঘুরে দেখেন তিনি।

তিনি সীমান্ত এলাকা ও স্থলবন্দরের বিভিন্ন কাজ ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডিন ডাও সহ মার্কিন দূতাবাসের আধিকারিকরা।

রাষ্ট্রদূতের এই সফরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক গুরুত্ব, বাণিজ্যিক কর্মকাণ্ড, স্থানীয় অর্থনীতি ও সীমান্তসংলগ্ন জনজীবনের বাস্তবতা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়। বাংলাবান্ধা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। তিনি লসীমান্ত এলাকা ও স্থলবন্দরের বিভিন্ন কাজ ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডিন ডাও সহ মার্কিন দূতাবাসের আধিকারিকরা।

রাষ্ট্রদূতের এই সফরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক গুরুত্ব, বাণিজ্যিক কর্মকাণ্ড, স্থানীয় অর্থনীতি ও সীমান্তসংলগ্ন জনজীবনের বাস্তবতা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়। বাংলাবান্ধা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর।  বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক প্রবেশদ্বার। ভৌগোলিক অবস্থানের কারণে এই সীমান্ত দিয়ে ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও যোগাযোগের সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন বিদেশি রাষ্ট্রদূতের ভারত সীমান্তবর্তী জেলা সফর কেবল আনুষ্ঠানিক ভ্রমণ নয়, এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতি, সীমান্তবাণিজ্য, অবকাঠামো ও মানুষের জীবনযাত্রা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়। বিশেষ করে বাংলাবান্ধার মতো একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও স্থলবন্দর পরিদর্শন উত্তরাঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা এবং আঞ্চলিক যোগাযোগের বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতের সঙ্গে সরাসরি সীমান্ত ভাগ করে নেওয়ার পাশাপাশি নেপাল ও ভুটানের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলের আঞ্চলিক বাণিজ্যিক গুরুত্বও রয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’
বিদেশ

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির ম...

হাবিবুর রহমান, ঢাকা : জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্ককে উপজীব্য করে রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশান–বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপূজার থিম হলো- ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। জলজ জীববৈ...

১৮ অক্টো ২০২৬, ১০:৫৭ পিএম · 3 মিনিট
FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
বিদেশ

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক...

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

১৮ অক্টো ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.