JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৩:৩৭ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজট, মিলছে না ক্যাবও

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজট, মিলছে না ক্যাবও

নয়াদিল্লি: বর্ষার এক দফা প্রবল বৃষ্টিতেই কার্যত থমকে গেল দেশের রাজধানী। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দিল্লি ও এনসিআরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। অফিস ছুটির ব্যস্ত সময়ে রাস্তায় নেমে চরম ভোগান্তির মুখে পড়েন লক্ষ লক্ষ মানুষ। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান জল। তার জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বহু এলাকায় অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবাও প্রায় অদৃশ্য হয়ে যায়।

ক্যাব নেই, চারদিকে শুধু জল আর যানজট

সামাজিক মাধ্যমে এমনই ক্ষোভ উগরে দিয়েছেন বহু বাসিন্দা। যাঁরা ক্যাব বুক করতে পেরেছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেক ক্ষেত্রে চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়াও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ে আইটিও, মেহরাউলি-বাদরপুর রোড, রিং রোড, প্যাটেল রোড, কীর্তি নগর, শাহিনবাগ, রোহতক রোড, গুরুগ্রাম ও নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত এলাকা। জল জমে যাওয়ায় বহু গাড়ি মাঝরাস্তায় বিকল হয়ে পড়ে। কোথাও গাড়ি হামাগুড়ি দিয়ে এগিয়েছে, কোথাও আবার দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থেকেছে।

শুধু সড়কপথ নয়, জল জমার কারণে বহু এলাকায় দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়ে। অফিস থেকে বাড়ি ফিরতে কয়েক কিলোমিটারের পথ পেরোতে অনেকেরই লেগেছে তিন থেকে চার ঘণ্টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে রাস্তা যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে।

প্রবল বৃষ্টির পর ফের প্রশ্নের মুখে রাজধানীর পরিকাঠামো। প্রতি বর্ষাতেই একই ছবি সামনে এলেও জলনিকাশি ব্যবস্থার উন্নতি নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অল্প সময়ের ভারী বৃষ্টিতেই যদি রাজধানীর এই অবস্থা হয়, তবে দীর্ঘস্থায়ী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এদিকে ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টাতেও দিল্লি ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জল জমা এলাকা এড়িয়ে চলতে এবং যানজটের কথা মাথায় রেখে যাত্রাপথ পরিকল্পনা করারও আবেদন জানানো হয়েছে।

বর্ষার এই দফা বৃষ্টি ফের মনে করিয়ে দিল, দেশের রাজধানীতে সামান্য কয়েক ঘণ্টার প্রবল বর্ষণই কীভাবে জনজীবনকে সম্পূর্ণ স্তব্ধ করে দিতে পারে।

32 Views 0 Likes 0 Comments

Related News

রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ
দেশ

রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ

নিউজ ডেস্ক: রেলে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য সুখবর। NTPC-র আন্ডারগ্র্যাজুয়েট স্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। এবারের নিয়োগে মোট ১৬৮৮টি শূন্যপদ রয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করা প্রার্থীরা এই নিয়োগে আবেদন ক...

২২ সেপ্টে ২০২৬, ১০:৫০ পিএম · 2 মিনিট
স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী
দেশ

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী

বলরামপুর: ক্লাসে তখন পড়াশোনা চলছিল। আচমকাই বাইরে থেকে ভেসে এল বিকট শব্দ। জানলা-দরজা কাঁপিয়ে স্কুলের পাশ দিয়ে এগিয়ে গেল বিসর্জনের শোভাযাত্রা। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই বেঞ্চে বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি অসুস্থ হ...

২২ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র
দেশ

SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের নামে একের পর এক নোটিস। কিন্তু কেন সেই নোটিস, তার নির্দিষ্ট কারণই বা কী? দিল্লির বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারকে নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল স...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৬ পিএম · 3 মিনিট
চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দেশ

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্র...

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্ত...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.