JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:৫০ পিএম
Breaking
স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্তু সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলন্ত বিমানের ভিতরেই যাত্রীদের আইলে দাঁড়িয়ে থাকার এক চাঞ্চল্যকর দৃশ্য সামনে এল।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে যাত্রীদের এমন অসুরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকার ভিডিও প্রকাশ্যে আসতেই বিমান সংস্থার যাত্রী-সুরক্ষার মান ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অমিতাভ নামের এক যাত্রীর পোস্ট ও ভিডিও অনুযায়ী, ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1236 নম্বর বিমানে। 

দেখুন: https://x.com/the_news_21/status/2102042047221993493?s=20

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানটি যখন সচল অবস্থায় রানওয়ে ধরে এগোচ্ছে, ঠিক তখনই বিমানের মাঝখানের সরু গলিপথে বা আইলে বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের আসন ছেড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং কেবিন ক্রু বা কর্মীদের তরফে তাঁদের অবিলম্বে নিজ নিজ আসনে বসানোর কোনো কড়া তৎপরতা চোখে পড়েনি। ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট যাত্রী সরাসরি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন তোলেন যাত্রীরা যখন দাঁড়িয়ে রয়েছেন, তখনও বিমান চলছে, এটাই কি বিমান সংস্থার নিরাপত্তার মানদণ্ড?

নেটিজেনদের বড় অংশের মতে, ট্যাক্সি করার সময় বা উড়ানের মুখে হঠাৎ ব্রেক কষলে বা ঝাঁকুনি হলে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারতেন। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারত। বিমান সুরক্ষার এমন চরম অবহেলা নিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন-এর দৃষ্টি আকর্ষণ করেছেন বহু মানুষ। তুমুল বিতর্কের মুখে তড়িঘড়ি জবাব দিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও।

সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করা হয়েছে। তবে উড়ান চলাকালীন এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কেন তৈরি হলো এবং কেবিন কর্মীদের নজরদারি কোথায় শিথিল ছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যাত্রীদের জীবনের সুরক্ষায় যেখানে প্রতিটি সেকেন্ডের নিয়ম কঠোরভাবে মানা উচিত, সেখানে এমন শিথিলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই দাবি অনেকের।

6 Views 0 Likes 0 Comments

Related News

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী
দেশ

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী

বলরামপুর: ক্লাসে তখন পড়াশোনা চলছিল। আচমকাই বাইরে থেকে ভেসে এল বিকট শব্দ। জানলা-দরজা কাঁপিয়ে স্কুলের পাশ দিয়ে এগিয়ে গেল বিসর্জনের শোভাযাত্রা। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই বেঞ্চে বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি অসুস্থ হ...

২২ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র
দেশ

SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের নামে একের পর এক নোটিস। কিন্তু কেন সেই নোটিস, তার নির্দিষ্ট কারণই বা কী? দিল্লির বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারকে নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল স...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৬ পিএম · 3 মিনিট
নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা
দেশ

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা

নিউজ ডেস্ক: বাঙালির পাতে ইলিশের কদর চিরন্তন হলেও, এবার দামের বিচারে রুপোলি শস্যকে কার্যত সোনার চেয়েও দামি পর্যায়ে তুলে দিল গোদাবরীর খাঁটি ‘পুলাসা’। পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানমের মাছের আড়তে নিলামে উঠতে না উঠতেই হাঁ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
দেশ

বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

নিউজ ডেস্ক: বয়স যে কেবলই একটা সংখ্যা এবং প্রতিভা ও দক্ষতা কোনো নির্দিষ্ট বয়সের মাপকাঠিতে আটকে থাকে না, তা আরও একবার প্রমাণ করে দিল একরত্তি এক শিশু। যেখানে শৈশবের দিনগুলো শুধুই খেলাধুলো আর আদুরে আবদারে কাটার কথা, সেখানে ন...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.