JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১১:৪২ পিএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ

রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রেলে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য সুখবর। NTPC-র আন্ডারগ্র্যাজুয়েট স্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। এবারের নিয়োগে মোট ১৬৮৮টি শূন্যপদ রয়েছে। দ্বাদশ শ্রেণি পাশ করা প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর। নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB-এর সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে সরাসরি rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

এবার অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেনস ক্লার্ক—এই চার ধরনের পদে নিয়োগ করা হবে। এর মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ২০০টি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ৭০০টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৬০০টি এবং ট্রেনস ক্লার্ক পদে ১৮৮টি শূন্যপদ রয়েছে। জানা গিয়েছে, এই নিয়োগে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।

কয়েকটি পদের ক্ষেত্রে টাইপিংয়ের দক্ষতাও প্রয়োজন হবে। বয়সের ক্ষেত্রে RRB-এর বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়েছে। আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩৩ বছর। নিয়োগের ক্ষেত্রে প্রথমে কম্পিউটার বেসড টেস্ট বা CBT নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপের CBT রয়েছে। যে পদগুলির জন্য প্রয়োজন, সেখানে টাইপিং স্কিল টেস্টও দিতে হবে প্রার্থীদের। সব ধাপ পেরনোর পর নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ হবে।

আবেদনের সময় সাধারণ, OBC এবং EWS ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। SC, ST, PwD এবং মহিলা প্রার্থীদের মতো নির্দিষ্ট শ্রেণির ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা রাখা হয়েছে। আবেদন শুরু হওয়ার পর RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষার দিনক্ষণ এবং পরবর্তী ধাপের বিস্তারিত তথ্য পরে জানাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

অন্যদিকে, পূর্ব-মধ্য রেলের তরফে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি)-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন পর্ব শুরু হয়েছে।  এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১,৪৬৫টি পদ পূরণ করা হবে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ecr.indianrailways.gov.in-এ গিয়ে আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৬।

7 Views 0 Likes 0 Comments

Related News

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী
দেশ

স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী

বলরামপুর: ক্লাসে তখন পড়াশোনা চলছিল। আচমকাই বাইরে থেকে ভেসে এল বিকট শব্দ। জানলা-দরজা কাঁপিয়ে স্কুলের পাশ দিয়ে এগিয়ে গেল বিসর্জনের শোভাযাত্রা। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই বেঞ্চে বসে থাকা দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি অসুস্থ হ...

২২ সেপ্টে ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র
দেশ

SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধনের নামে একের পর এক নোটিস। কিন্তু কেন সেই নোটিস, তার নির্দিষ্ট কারণই বা কী? দিল্লির বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারকে নোটিস দেওয়ার প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল স...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৬ পিএম · 3 মিনিট
চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস
দেশ

চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্র...

নিউজ ডেস্ক: বিমানের চাকা রানওয়ে ছুঁয়ে এগোনোর সময় কিংবা মাঝআকাশে ওড়ার মুহূর্তে যাত্রীদের সিটবেল্ট বেঁধে নিজের আসনে স্থির থাকার কড়া নির্দেশ ঘোষণা করা হয়। বিমান চলাচলের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক ও মৌলিক সুরক্ষাবিধি কিন্ত...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২৩ পিএম · 2 মিনিট
নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা
দেশ

নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা

নিউজ ডেস্ক: বাঙালির পাতে ইলিশের কদর চিরন্তন হলেও, এবার দামের বিচারে রুপোলি শস্যকে কার্যত সোনার চেয়েও দামি পর্যায়ে তুলে দিল গোদাবরীর খাঁটি ‘পুলাসা’। পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানমের মাছের আড়তে নিলামে উঠতে না উঠতেই হাঁ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.