JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

হাইকোর্টে দুটি আবেদন জানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ

হাইকোর্টে দুটি আবেদন জানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ

দীর্ঘ আইনি টালবাহানা এবং আদালতের তীব্র ভর্ৎসনার পর অবশেষে ‘ডিজে মামলায়’ নিজের কণ্ঠস্বরের নমুনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই বিধাননগর আদালতে পৌঁছে এই প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।বিতর্কিত ডিজে মন্তব্যটি তাঁর নিজেরই ছিল— এ কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন অভিষেক। তবে সিআইডির তলবে একবার হাজিরা দিলেও, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার বিষয়টি এড়াতে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, মন্তব্যটি যেখানে স্বীকার করাই হয়েছে, সেখানে নতুন করে কণ্ঠস্বর পরীক্ষার কী প্রয়োজন?

তবে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই যুক্তি ধোপে টেকেনি। শুনানিতে অভিষেককে কড়া ভাষায় ভর্ৎসনা করে বিচারপতি সাফ জানান, তদন্তে সহযোগিতা না করলে তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহার করা হবে, এমনকি মামলা খারিজ করে জরিমানাও করা হতে পারে। আদালতের এই অনড় মনোভাবের মুখে দাঁড়িয়ে সুর নরম করতে বাধ্য হন ‘যুবরাজ’। আত্মসমর্পণ করার আগে অভিষেকের তরফ থেকে আদালতে দুটি আবেদন জানানো হয়েছিল-- ১) এই মামলার জন্য সংগৃহীত কণ্ঠস্বর যেন অন্য কোনো মামলায় ব্যবহার না করা হয়। ২) ডিম’ যেন না ছোঁড়া হয় (তথা আইনি পরিভাষায় কোনো ফাঁদে যেন তাঁকে না ফেলা হয়, যাতে নিয়োগ দুর্নীতির মতো অন্যান্য মামলাতেও এই কণ্ঠস্বরকে হাতিয়ার করা যায়)।

আইনি সেই টানাপোড়েনের পর ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন ধার্য হয়। সেই মতো বুধবার কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বেলা পৌনে ১২টা নাগাদ বিধাননগর আদালতে পৌঁছন অভিষেক। প্রায় দেড় ঘণ্টা ধরে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলার পর বেলা দেড়টা নাগাদ তিনি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিতর্কিত পর্ব অবশেষে মিটল আদালতের কড়া হস্তক্ষেপেই।

16 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.