JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৩:৩২ পিএম
Breaking
বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা বাড়ি তৈরির সামগ্রী জোগাড়ে সরকারি রাস্তা লুট, কোদাল, খুন্তি হাতে হামলে গ্রামবাসীরা মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে... বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা বাড়ি তৈরির সামগ্রী জোগাড়ে সরকারি রাস্তা লুট, কোদাল, খুন্তি হাতে হামলে গ্রামবাসীরা মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি ক্যাপ্টেন্সি টাস্কে চোট, বিগ বসের মেডিক্যাল রুমে সৃজলা গুহ! রাজবীর-নন্দিনীর বিরুদ্ধে উঠছে...

কলেজে ঢুকতে বাধা ও অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার ৪ জন

কলেজে ঢুকতে বাধা ও অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার ৪ জন
ভাঙ্গড় মহাবিদ্যালয়ে অশান্তি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ভাঙড়, নিউজ ডেস্ক: কলেজ চত্বরে কয়েক ঘন্টা আগে ছিল উত্তেজনার আবহ। অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে জমায়েত ঘিরে তৈরি হয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি যাতে আরও বড় আকার না নেই তার জন্য শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘটনার পর একাধিক অভিযোগের ভিত্তিতে শুরু হয় ধরপাকড়। মঙ্গলবার সকালে সামনে এল সেই ঘটনার বড় আপডেট।

ভাঙ্গড় মহাবিদ্যালয়ে অশান্তির অভিযোগে মোট চার জনকে গ্রেফতার করেছে ভাঙ্গড় থানার পুলিশ। অভিযোগ, এবিভিপি-র ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজ করা হয়েছিল। পাশাপাশি কলেজ পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার বাধার অভিযোগ ওঠে। এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ভাঙ্গড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছেন ধৃত দুই ছাত্র নেতার নাম শাহরুখ আকতার আলী মোল্লা এবং আসলাম হাবিব। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ঘটনার পর ভাঙ্গড় থানার পুলিশ স্বতঃপ্রণোদিত আরও একটি মামলা রুজু করে। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। তাদের নাম রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ। পুলিশ সূত্রে দাবি, এই দুজনের সঙ্গে কলেজের সরাসরি কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, বেআইনিভাবে কলেজে প্রবেশ এবং পরিচালন সমিতির সভাপতিকে কাজে বাধা দেওয়ার মত একাধিক অভিযোগ আনা হয়েছে। গোটা ঘটনার পিছনে আরও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে চারজনকেই মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করার কথা রয়েছে। ঘটনা কেন্দ্র করে কলেজ চত্বরে যাতে নতুন করে কোন উত্তেজনা না ছড়াই, সেই কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কলেজ ক্যাম্পাসের সামনেই বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতির ওপর নজর রাখছেন পুলিশকর্মীরা। আপাতত এলাকায় শান্তি বজায় রাখায় পুলিশের প্রধান লক্ষ্য। তবে, এই ঘটনায় পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

30 Views 0 Likes 0 Comments

Related News

বাঁশ-দড়ি-ইটেই বাজিমাত, সুন্দরবনের মাটি থেকে ঢাকার আন্তর্জাতিক মঞ্চে
রাজ্য

বাঁশ-দড়ি-ইটেই বাজিমাত, সুন্দরবনের মাটি থেকে ঢাকার আন্তর্জাতিক মঞ্চে

সুন্দরবন, নিউজ ডেস্ক: কখনও বাঁশ, কখনও দড়ি, আবার কখনও মাটি ও ইটের মতো চেনা উপকরণ। এই সামান্য জিনিসগুলি যে একদিন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কারণ হয়ে উঠবে তা হয়তো ভাবেননি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ...

২৩ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপেই দিঘায় দুর্যোগের আশঙ্কা, বাড়তি নজরদারি প্রশাসনের
রাজ্য

ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপেই দিঘায় দুর্যোগের আশঙ্কা, বাড়তি নজরদারি প্রশাসনের

দিঘা, নিউজ ডেস্ক: দিঘার সমুদ্র হঠাৎ যেন অন্য চেহারা নিতে শুরু করেছে। আকাশের মুখ ভার, তার সঙ্গে বাড়ছে হাওয়ার দাপট। উপকূল জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আগামী কয়েক ঘণ্টার পর পরিস্থিতি আরো বদলাতে পারে বলে আশঙ্কা...

২৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম · 2 মিনিট
বিধবাকে ‘সঙ্গী’র সঙ্গে দেখে খুঁটিতে বেঁধে দিলেন প্রতিবেশীরা
রাজ্য

বিধবাকে ‘সঙ্গী’র সঙ্গে দেখে খুঁটিতে বেঁধে দিলেন প্রতিবেশীরা

পশ্চিম মেদিনীপুর, নিউজ ডেস্ক: স্বামীর মৃত্যুর মাত্র তিন মাসের মধ্যেই এক যুবতীর বাড়িতে অন্য এক যুবককে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই যুবক ও যুবতীকে আটকে খুঁটির সঙ্গ...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
রাজ্য

পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

কোলাঘাট, নিউজ ডেস্ক: পুজোর মরশুমে এলাকায় যখন উৎসবের উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এল এমন এক অভিযোগ যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রশিদে রয়েছে একাধিক জনপ্রতিনিধির নাম, ব্যবসায়ীদের কাছে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা। ...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.