আজ বৃহস্পতিবার (১৩ই আগস্ট,২০২৬) ভোরে লাদাখের লেহ অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।' ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' বা(এনসিএস)-র সূত্র অনুযায়ী, ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সকাল ৬টার কাছাকাছি এই ভূমিকম্প হয়েছে।
প্রাথমিক পর্যায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।ভূপৃষ্ঠ থেকে শুরু করে মাটির প্রায় ৭০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত যেকোনো স্থানেই ভূমিকম্প হতে পারে। লাদাখ অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল সিসমিক জোন-৪'র অন্তর্ভুক্ত। এর ভূতাত্ত্বিক গঠন এবং ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের জন্য লাদাখ ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
আধুনিক পরিমাপের আগের যুগে এই অঞ্চলের বড় ভূমিকম্পের তথ্য মূলত ভূতাত্ত্বিক গবেষণা ও প্যালিওসিসমিক নিদর্শন থেকে পাওয়া গেছে। লাদাখে এর আগেও ছোট এবং মাঝারি তীব্রতার বহুবার ভূমিকম্প টের পাওয়া গেছে। এদের মধ্যে অন্যতম ২০২০ সালের সেপ্টেম্বরে ৫.৪ তীব্রতার ভূমিকম্প এবং ২০২৬ সালের জানুয়ারিতে লেহ-তে ৫.৭ তীব্রতার ভূমিকম্প হয়েছিল।
বৈজ্ঞানিক প্রয়োজন অনুযায়ী ইউএস জিওলজিক্যাল সার্ভে বা 'ইউএসজিএস' ভূমিকম্পের গভীরতাকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। অগভীর, মধ্যম গভীর এবং গভীর। গভীর ভূমিকম্পের তুলনায় অগভীর ভূমিকম্প অধিক বিপজ্জনক বলে জানা যায়। কারণ এগুলোর ভূ-কম্পন তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করে। ফলস্বরূপ ভূমিতে কম্পনের তীব্রতা বেশি হয়। এটি সামগ্রিক ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয়।




