JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০২:২৬ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

কমছে পড়ুয়া, বন্ধ হচ্ছে স্কুল, দশ বছরে বন্ধ ৯৪ হাজার সরকারি স্কুল

কমছে পড়ুয়া, বন্ধ হচ্ছে স্কুল, দশ বছরে বন্ধ ৯৪ হাজার সরকারি স্কুল

উত্তর প্রদেশ, নিউজ ডেস্ক: দেশজুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক চরম সঙ্কটের ছবি সামনে এল সরকারি পরিসংখ্যানে। গত এক দশকে ভারতজুড়ে প্রায় ৯৪ হাজার সরকারি বিদ্যালয় চিরতরে বন্ধ হয়ে গিয়েছে কিংবা অন্য স্কুলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্ট এবং সংসদে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ সালের মধ্যে এই বিপুল সংখ্যক স্কুল তাদের অস্তিত্ব হারিয়েছে। গড়ে হিসাব করলে দেখা যাচ্ছে, গত দশ বছরে দেশে প্রতিদিন প্রায় ২৫টি করে সরকারি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলেছে।

সরকারি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রত্যন্ত এলাকায় স্কুলগুলিতে আশঙ্কাজনক হারে পড়ুয়া কমে যাওয়া এবং পরিকাঠামো উন্নয়নের স্বার্থে স্কুল একত্রীকরণ নীতির জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই স্কুল বন্ধের তালিকায় সবথেকে শোচনীয় অবস্থা বিজেপিশাসিত উত্তরপ্রদেশের। প্রাপ্ত তথ্যে স্পষ্ট, গত এক দশকে একলা উত্তরপ্রদেশেই ২৫ থেকে ২৬ হাজারের বেশি প্রাথমিক ও জুনিয়র স্কুল বন্ধ অথবা সংযুক্ত করা হয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধের এই গতি ব্যাপক রূপ নিয়েছে।

বিশেষজ্ঞ ও শিক্ষা মহলের মতে, প্রশাসনিক স্তরে 'স্কুল একত্রীকরণ' বা কম পড়ুয়ার যুক্তি খাড়া করা হলেও বাস্তবে এর ফলে গ্রামীণ ও পিছিয়ে পড়া প্রান্তিক পরিবারের শিশুদের মূলধারার প্রাথমিক শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ২৫টি করে স্কুল বন্ধের এই খতিয়ান দেশের সার্বজনীন শিক্ষা অধিকারের ভবিষ্যৎ নিয়ে তুলছে প্রশ্ন।

63 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.