“ভবিষ্যত এখানে,সম্ভবনা এখানে--কারন বর্তমান পরিস্থিতি মুক্ত। আমাদের রাজ্য এবং আমাদের সরকার খুবই শিল্প-বান্ধব,আপনারা জানেন। আমরা আপনাদের সঙ্গে সমস্ত ধরনের সহযোগীতা করতে প্রস্তুত। আমরা আপনাদের জানাচ্ছি,যে আপনাদের বন্ধু--যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন, তাদের ডেকে আনুন।”
পশ্চিমবঙ্গের আগামীর ভবিষ্যতকে সুন্দর এবং শিল্পের ক্ষেত্রে উন্নততর করার লক্ষ্যে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায় এই বক্তব্য রেখেছেন। রাজ্যের সিংহাসনে আসীন হয়েই বিজেপির মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের কাজ এগিয়ে নিয়ে চলা। কারন গত পনের বছরে শিল্প নামে কোনো বস্তু বা ধারনা এই রাজ্যে ছিলনা।
“আমি সর্বোচ্চ চেষ্টা করব,আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করবেন,আমাদের (শিল্প)বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে তাঁদের ফেরানোর জন্য, বাংলার পুরনো গৌরব ফেরানোর জন্য।”
এরপর তিনি উদাহরন হিসেবে 'টাটা সন্স', 'টাটা মোটর্স'র মত কোম্পানির নামোল্লেখ করেন। এছাড়াও কুমার মঙ্গলস্বামী'র
নাম নেন। তিনি আরও যোগ করেন “৬৬৮৮টি ছোট,বড় এবং মাঝারি উদ্যোগ, চলে গেছে এই রাজ্য থেকে।তারা ফিরে আসুন।”
শিল্পমন্ত্রীর বার্তা এবং বর্তমান সরকারের শিল্পোন্নয়নের প্রচেষ্টা কতখানি সফল হবে, তার দিকেই নজর থাকবে রাজ্যের আমজনতার।