একেন বাবু ফ্র্যাঞ্চাইজির ছবি মানেই অনির্বাণ চক্রবর্তী। সঙ্গে, তার দুই সহচরের ভূমিকায় বরাবরের মতো দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষকে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে থাকবে আর কোন কোন চমক?
জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি কেরালায় কুরুক্ষেত্রর গল্প লিখেছিলেন প্রয়াত সুজন দাশগুপ্ত। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।এবারের ছবিতে নতুন মুখের সংখ্যাও কম নয়। রাইমা সেনের দীপার চরিত্রে রয়েছে এমন এক রহস্যময়তা, যা প্রথম দেখাতেই প্রশ্ন তৈরি করে।খবর, ঋত্বিককে এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে।পাশাপাশি সিনেমায় দেখা যেতে পারে এক মালয়ালি অভিনেত্রীকেও।
এবার প্রকাশ্যে এল কেরালায় কুরুক্ষেত্রর একেন বাবুর নতুন লুক।এই লুক নিয়ে দর্শকদের মধ্যেও তৈরী হয়েছে কৌতুহল। কারণ একেন বাবু অন্যান্যবারের থেকে এবারের লুক একটু ভিন্ন। শুধু লুক নয়, ছবিতে থাকবে অন্য চমক। এবার তার তদন্তের জায়গা কলকাতা বা পরিচিত পরিসর নয়। চরিত্রগুলির লুকেই সেই আভাস পাওয়া যাচ্ছে। কেরলের পটভূমির সঙ্গে মানানসই পোশাক এবং স্টাইলিংয়ে দেখা যাচ্ছে তাকে। আমাদের সকলের পরিচিত গোয়েন্দাকে এবার দেখা যাবে এক নতুন মোড়কে।




