JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

রাজ্য পুলিশের পর ইডি,সব্যসাচীর দত্তের ১১টি ডেরায় হানা

রাজ্য পুলিশের পর ইডি,সব্যসাচীর দত্তের ১১টি ডেরায় হানা

বেহিসেবি সম্পত্তির জেরে এর আগেই গ্রেফতার হন তিনি। প্রশাসনিক ক্ষমতায় ছিলেন তৃণমূল জমানায় বিধাননগরের মেয়র। রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু করে। তদন্তের পর এ বার তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে শুক্রবার সকাল থেকেই পার্ক স্ট্রিট, খিদিরপুর-সহ কলকাতা এবং শহরতলির মোট ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা।বিশেষত সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের কেন্দ্র করেই এই অভিযান চলেছে। চলতি বছরের ৮ জুন তোলাবাজির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। পরবর্তীতে তাঁকে হেফাজতে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তদন্ত করতে গিয়ে রাজারহাটে সব্যসাচীর ফ্ল্যাট এবং একটি ব্যাঙ্কের লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, তোলাবাজির মাধ্যমে সংগৃহীত বেআইনি টাকা আড়াল করতেই সোনা কেনা হতো।

শুধু সোনা নয়, তদন্তে গতি এবং স্বচ্ছতা আনতে সব্যসাচী ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং নগদ মিলিয়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এত বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থের আসল উৎস কী, তা খতিয়ে দেখার কাজ আগেই শুরু করেছিল রাজ্য পুলিশ। এর পাশাপাশি,সব্যসাচী-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার নদিয়ার করিমপুরের বাসস্থান থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল পুলিশ। তা ছাড়া, সল্টলেকের এ ই ব্লকের এক বয়স্ক বাসিন্দা সব্যসাচীর বিরুদ্ধে ৪৬ লক্ষ টাকা তোলা আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেন।রাজ্য পুলিশের দায়ের করা প্রাথমিক এফআইআর এবং বাজেয়াপ্ত তথ্যের ভিত্তিতেই নথিপত্র সংগ্রহ করে তদন্তে নেমেছে ইডি। আর্থিক তছরুপের এই পুরো চক্রের শিকড়ে পৌঁছতেই কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা
রাজ্য

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা

ক্যানিংয়েও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও সবুজ আবির মেখে ফিরে যান বলে খবর।

১৪ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.