খড়্গপুর, পিউ নন্দী: গবেষণাক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের তরফ থেকে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একটিমাত্র শূন্য পদ রয়েছে। আবেদনকারী ২৭ শে অগাস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবে। মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। ফলে গবেষণার ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে আগ্রহী প্রার্থীর জন্য এটি সুবর্ণ সুযোগ।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে জুনিয়ার রিসার্চ ফেলো র জন্য প্রার্থী নিয়োগ হবে। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করেছে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিল।
এই শূন্য পদটিতে আবেদনের জন্য আবেদনকারীর স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর degree থাকতে হবে। একইসঙ্গে গ্যাজুয়েট অপটিটিউড টেস্ট কিংবা CSIR-UGC NET উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি প্রকল্পে নির্দিষ্ট নিয়ম ও অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে।
আবেদনকারী সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে যেতে হবে। সেখানে চাকরি বিভাগে প্রবেশ করতে হবে। এরপর টেম্পোরারি পজিশন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়ম বিজ্ঞপ্তিটি খুঁজতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন পত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা, প্রয়োজনীয় নথি এবং নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে ২৭ অগাস্ট ২০২৬ এর মধ্যে আবেদন জমা করতে হবে।