দিঘা, নিউজ ডেস্ক: দিঘার সমুদ্র হঠাৎ যেন অন্য চেহারা নিতে শুরু করেছে। আকাশের মুখ ভার, তার সঙ্গে বাড়ছে হাওয়ার দাপট। উপকূল জুড়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। আগামী কয়েক ঘণ্টার পর পরিস্থিতি আরো বদলাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। উপকূলবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্ন চাপের জেরে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী গুলিতে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছিলো ঘূর্ণিঝড় 'অর্ণব' এর প্রভাব পড়বে এই রাজ্যে মূলত উপকূল এলাকায়। সেই কারনে জেলা প্রশাসন মাইকিং করে সাধারণ মানুষকে সাবধান এবং বিপর্যয় মোকাবিলা জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, ঘূর্ণিঝড় 'অর্ণব' এখন রিজার্ভ। তার প্রভাব পড়বে না।
নিম্নচাপের কারনে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইবে বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপজনিত সিস্টেমের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। দিঘা, শঙ্করপুর, জুনপুট ও পেটুয়াঘাট-সহ উপকূলবর্তী এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম অংশে অবস্থানরত Depression পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে Deep Depression-এ পরিণত হতে পারে। পরবর্তী পর্যায়ে সিস্টেমটির উত্তর অন্ধ্রপ্রদেশ–দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-এর বর্তমান সতর্কতায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দিঘা-শঙ্করপুর উপকূলে সমুদ্রের পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমুদ্রের কাছে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সমুদ্রের পরিস্থিতি খারাপ হতে পারে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়া এবং সমুদ্রে থাকা মাছ ধরার নৌকাগুলিকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে দিঘার সমুদ্র সৈকত, শঙ্করপুর, জুনপুট ও পেটুয়াঘাটের মতো উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হতে পারে।
পর্যটকদেরও আবহাওয়ার পরিস্থিতি ও প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। IMD-এর সতর্কতা অনুযায়ী, আগামী কয়েক দিন দিঘা ও পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা হাওয়া এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতির উপর নজর রাখা জরুরি।
জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। নিম্ন চাপের কারণে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। বিপর্যয় এলে তা মোকাবিলা করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাই, আগামী কয়েক দিন দিঘা সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল গুলিতে আবহাওয়ার উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।
