JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৫:২১ পিএম
Breaking
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনকে স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের!

অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, চিনকে স্পষ্ট বার্তা বিদেশ মন্ত্রকের!

এবার অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত চীন সংঘাত তুঙ্গে। ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম প্রকাশে বিরোধিতা করেছিল চিন। সেই আপত্তি সরাসরি খারিজ করল ভারতের বিদেশ মন্ত্রক।

মঙ্গলবার চিনকে কড়া বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এটা কোনো ভাবেই পরিবর্তন সম্ভব নয়।’

অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বারবার পরিবর্তন করছিল চিন। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের মানচিত্রে অরুণাচল প্রদেশের ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে নির্ধারিত নামে চিহ্নিত করা হয়।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে অরুণাচল প্রদেশের মানচিত্রে এই স্থানগুলিকে নির্ধারিত নামে চিহ্নিত করার উদ্দেশ্য হল জায়গাগুলির সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সেগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

ভারতের এই পদক্ষেপ মানতে রাজি না চীন। সোমবার চিনের বিদেশ মন্ত্রক দাবি করে, অরুণাচল প্রদেশকে নিয়ে ভারতের এই পদক্ষেপ অবৈধ এবং অকার্যকর। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ভারত যে নামগুলিকে চিহ্নিত করছে, তা চিনের দীর্ঘদিনের ব্যবহৃত নাম পরিবর্তনের চেষ্টা মাত্র।

২০১৭ সাল থেকে চিনের অসামরিক বিষয়ক মন্ত্রক অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম একের পর এক চিনা নামে প্রকাশ করে আসছে। চিন অরুণাচল প্রদেশকে জাংনান এবং তিব্বতকে  শিজাং নামে উল্লেখ করে। এ বছরের এপ্রিল মাসেও একটি নামের তালিকা প্রকাশ করেছিল বেজিং।

তবে চিনের এই নামকরণকে বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, ভারতীয় ভূখণ্ডের জন্য এই নামকরণ করে বাস্তব পরিবর্তন করা সম্ভব নয়। বরং এই পদক্ষেপ ভারত চিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে বাধা হতে পারে। অরুণাচল প্রদেশ নিয়ে চিন ও ভারতের যুক্তি পাল্টা যুক্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন যে এখনো চালু তা বলাই বাহুল্য।

41 Views 0 Likes 0 Comments

Related News

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী
দেশ

মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচা...

বহুতলের পাঁচ তলার খোলা জানলা কিংবা রেলিং এ গলে বিপজ্জনকভাবে ঝুলছে একরত্তি শিশু। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশে উপস্থিত মানুষের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তে থমকে যায়। কী করবেন বুঝে ওঠার আগেই হাত ফসকে তীব্র গতিতে নিচের দিকে খসে পড়তে শুরু করে শিশুটি। ঠিক সেই সংকটজনক মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে এগিয়ে আসেন এক ব্যক্তি। নীচে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে লক্ষ্য রাখছিলেন শিশুটির গতিপথ। সেকেন্ডের ভগ্নাংশের হিসাবে যখন শিশুটি কংক্রিটের রাস্তায় পড়ার মুখে, ঠিক তখনই তিনি শরীর বাড়িয়ে দেন এবং শূন্যেই আঁকড়ে ধরেন শিশুটিকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট
দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক
দেশ

দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক

নিউজ ডেস্ক: প্রখর রোদের তাপে যখন তপ্ত মাটি আর প্রকৃতিতে বইছে লু-হাওয়া, তখন অসহায় হয়ে পড়ে বনের জীবজগৎও। মানুষ যেমন তীব্র গরমে ছাওয়ার আশ্রয় খোঁজে, তেমনই বন্যপ্রাণীর অবস্থাও আলাদা কিছু নয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এক হা...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:২০ পিএম · 2 মিনিট
গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ
দেশ

গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ

নিউজ ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ( Bank Strike) ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন। সেই সময়ে তাদের গ্রাহকদের জন্য এটিএম লেনদে...

২৬ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.