JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৭ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

সুখবীর সিং বাদলের ওপর হামলা, আততায়ী গ্রেফতার

সুখবীর সিং বাদলের ওপর হামলা, আততায়ী গ্রেফতার

শিরোমণি অকালি দলের(এসডি) সভাপতি সুখবীর সিং বাদলের ওপর হামলা! বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ মহারাষ্ট্রের নান্দেড়ে 'নিহং শিখ' বেশধারী  এক আততায়ী হামলা করে  সুখবীর সিং বাদলের হাতে।তিনি প্রবল আঘাত পান। নান্দেড়ের কালেক্টর রাহুল কারদিলে বলেন 'সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে।তদন্ত চলছে।' পুলিশ সূত্রে খবর, হামলাকারী আঘাতের ক্ষেত্রে একটি 'কৃপাণ' ব্যবহার করেছিল।  জানা গিয়েছে নান্দেড় জেলায় দুদিনের সফর ছিল সুখবীর সিং বাদলের। তিনি সেখানে থাকা বিভিন্ন গুরুদুয়ারায় পুণ্যার্জনের জন্য যাচ্ছিলেন। 'মাতা সাহিব গুরুদ্বোয়ারা'য় থাকাকালীন তাঁর ওপর এই হামলা চালানো হয়েছিল।  কারদিলে বলেন, "তাঁর হাতে সামান্য আঘাত লেগেছে। তিনি সুস্থ ও বিপদমুক্ত আছেন।" তিনি আরও বলেন,' এসএডি প্রধানকে রক্ষা করতে গিয়ে এক পুলিশ পরিদর্শকও আহত হয়েছেন। ঘটনার সময় বাদলের স্ত্রী তথা লোকসভার সাংসদ হরসিমরত কৌর বাদলও সেখানে উপস্থিত ছিলেন।'

যদিও সূত্রের খবর অনুযায়ী জানা যায়, হামলায় দুজন জড়িত ছিল। তবে, নান্দেড়ের পুলিশ সুপার অবিনাশ কুমার সেই দাবি খারিজ করে দেন। তিনি বলেন, 'মাত্র একজন অভিযুক্ত জড়িত; একজন নিহং সেবাদার, যিনি ওই গুরুদুয়ারায় কাজ করতেন। সূত্র আরো জানাচ্ছে অভিযুক্তের নাম জসপাল সিং। তিনি আদালতের ক্লার্ক হিসেবে কাজ করতেন। গত দুই বছর তিনি মাতা সাহিব গুরুদুয়ারা-য় সেবাদার হিসেবে নিয়োজিত ছিলেন।' মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই হামলার তদন্তের নির্দেশ দেন। এছাড়াও তিনি পুলিশকে এই হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে বলেন। এর আগেও ২০২৪ সালে পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পলের বাইরে এক প্রাক্তন জঙ্গি তথা খালিস্তানপন্থী সমর্থক সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তবে সেযাত্রায় তিনি অল্পের জন্য  রক্ষা পান।

এসএডি-র প্রবীণ নেতা দলজিৎ চিমা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন।  হামলাকারীর পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক 'বানা'।  এক সাক্ষাৎকারে দলজিৎ চিমা বলেন, 'এই ঘটনার পেছনে আসল ষড়যন্ত্র কী এবং ওই ব্যক্তিটি কে—তিনি কি সত্যিই কোনো নিহং নাকি অন্য কোনো গোষ্ঠীর সদস্য—তা তদন্তের পরেই জানা যাবে। তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুতর বিষয়। যখনই অকালি দলের উত্থান ঘটে, ঠিক তখনই ষড়যন্ত্র শুরু হয়ে যায়।’

40 Views 0 Likes 0 Comments

Related News

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.