কলকাতা মেট্রোতে চাঞ্চল্যকর ঘটনা! সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্লু লাইনে মেট্রোতে বিভ্রাট। শুক্রবার অর্থাৎ আজ রবীন্দ্রসরোবর স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হয়েছে।এই খবরে ব্যাপক ভাবে সরগরম কলকাতা মেট্রো। রাত ৮টায় এই ঘটনা ঘটেছে। সাময়িক সময়ের জন্য বন্ধ মেট্রো চলাচল। 'ময়দান' থেকে 'শহিদ ক্ষুদিরাম' পর্যন্ত ব্যাহত মেট্রো পরিষেবা। আপ ও ডাউনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা অব্যাহত আছে। অফিস ফেরত পথে এমন পরিস্থিতিতে চরম নাকাল যাত্রীরা।
সূত্র মারফত জানা গেছে, রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে একটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। একারণেই থমকেছে মেট্রো চলাচল। নিত্যযাত্রীদের বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হচ্ছে ব্লু লাইনের দ্বারা কলকাতা শহর ও লাগোয়া শহরতলির বহু এলাকা সংযুক্ত। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায়, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে যাতায়াতে প্রবল সমস্যা তৈরি হয়েছে




