JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৫ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

বিদেশের মাটিতে বাংলার জয়জয়কার! বার্লিনে জোড়া পুরস্কার পেলেন অদম্য ছবির নায়ক আরিয়ুন ঘোষ

বিদেশের মাটিতে বাংলার জয়জয়কার! বার্লিনে জোড়া পুরস্কার পেলেন অদম্য ছবির নায়ক আরিয়ুন ঘোষ

আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে আরও একবার সাফল্যের স্বাক্ষর রাখল বাংলা ছবি ‘অদম্য’। পরিচালক রঞ্জন ঘোষের এই চলচ্চিত্র সম্প্রতি বার্লিনে আয়োজিত ইন্দো-জার্মান ফিল্ম উইক-এ বিশেষ সম্মান অর্জন করেছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা নবাগত অভিনেতা আরিয়ুন ঘোষ নিজের অভিনয় দক্ষতার জন্য জিতেছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার,  সেরা অভিনেতা এবং জুরি অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা অভিনয়।

তবে এই সাফল্য শুধু বার্লিনেই সীমাবদ্ধ নয়। মুক্তির পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ‘অদম্য’। লন্ডনের ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যাল, FIPRESCI-ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক মর্যাদাপূর্ণ আসরে প্রদর্শিত হয়েছে ছবিটি। এছাড়াও চেন্নাইয়ের প্রবাসী বাংলা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং পুদুচেরির অ্যালায়েন্স ফ্রঁসেজের বিশেষ প্রদর্শনীতেও জায়গা করে নিয়েছে এটি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা সেন নিবেদিত এই ছবিতে পলাশ চরিত্রে অভিনয় করেছেন আরিয়ুন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি পরিচালক রঞ্জন ঘোষের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন সেঁজুতি রায় মুখোপাধ্যায়, শৌর্য মাদ্রাজী, আর্য গিরি, শুভম দত্ত, রেলিশ খান, দেবাশিস গিরি এবং শঙ্কর বিশ্বাস।

গল্পের পটভূমি সুন্দরবন, যেখানে বহুদিন ধরেই মানুষ, প্রকৃতি ও রাষ্ট্রের মধ্যে সংঘাত চলে আসছে। গল্পের দিকে তাকালে দেখা যায়, এক রাজনৈতিক হত্যাকাণ্ডের জেরে রাষ্ট্রযন্ত্রের নিশানায় পড়ে যাওয়া ২৩ বছরের যুবক পলাশের জীবনসংগ্রাম। মানুষ, প্রকৃতি ও রাষ্ট্রের এই অদম্য সংঘাতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ছবির মানবিক বক্তব্য আন্তর্জাতিক চলচ্চিত্র মহলেও সমাদৃত হয়েছে।

39 Views 0 Likes 0 Comments

Related News

‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে কেন বেছে নেওয়া হল ‘গোন্ধাল’?
বিনোদন

‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে ক...

ভারতের মতো বহুভাষিক চলচ্চিত্র শিল্পে অস্কারের জন্য একটি ছবি বেছে নেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন ভাষা ও অঞ্চলের সিনেমা বিবেচনায় আসে। এবারের তালিকাতেও তার প্রতিফলন দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি আঞ্চলিক ছবিগুলিও যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের জন্য প্রতিযোগিতায় জায়গা করে নিচ্ছে, ‘গোন্ধাল’-এর নির্বাচন সেই বিষয়টিকেই সামনে এনেছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৩ পিএম · 2 মিনিট
সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায়
বিনোদন

সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যা...

ঘটনার এতদিন পর করিনার বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সেই রাতের পারিবারিক মুহূর্ত। একদিকে ভয়াবহ হামলার স্মৃতি, অন্যদিকে ছোট ছেলের নিষ্পাপ ক্ষমার আবেদন দুইয়ের মধ্যে তৈরি হওয়া আবেগের টানাপোড়েনই এখন এই ঘটনার নতুন আলোচিত দিক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:০৮ পিএম · 2 মিনিট
‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
বিনোদন

‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খু...

নিউজ ডেস্ক: ‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজ়ে যে ক্যাফেকে ঘিরে চন্দর চরিত্রের জীবনের নতুন অধ্যায়ের শুরু, বাস্তবে সেই আদলেই দু’টি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। চন্দরের স্বপ্ন ছিল পাহাড়ে একটা ক্যাফে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ পিএম · 2 মিনিট
বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!
বিনোদন

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!

তবে রাজভীরের এই অহংকারী মন্তব্যের মোক্ষম জবাব তুলে রাখা ছিল সাপ্তাহিক টাস্কের জন্য। উইকলি টাস্কে বিচারক মনামীর উদ্দেশ্যে কবিতা লেখার একটি প্রতিযোগিতা রাখা হয়েছিল। সেখানে ডিজিটাল কনটেন্ট স্রষ্টা ও প্রতিযোগী ঝিলাম তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে রাজভীরের ‘পুকুরের মাছ’ প্রসঙ্গের উল্লেখ করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.