বিজ্ঞাপন দেখতে ভালো লাগে না ? কিন্তু এবার বাড়তে পারে বিজ্ঞাপনের সময়, বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বর্তমান সময়ে টিভি চ্যানেল গুলির মধ্যে নিজেদের টিআরপি ধরে রাখতে বেড়ে চলেছে প্রতিযোগিতা। বিভিন্ন চ্যানেল অবলম্বন করছে বিভিন্ন পন্থা। নিজের প্রিয় রিয়েলিটি শো, সিরিয়াল, সিনেমা হোক বা খবর যেকোনো অনুষ্ঠানের মাঝেই বিজ্ঞাপনের সময় কিছুটা হল বিরক্ত হই আমরা। কিন্তু অপরদিকে বেশিরভাগ টিভি চ্যানেলে তাদের আয়ের জন্য নির্ভর করে বিজ্ঞাপনের ওপর। তাই বিজ্ঞাপন জানাতেই হয় তাদের।এর আগে সর্বোচ্চ ১২ মিনিটের বিজ্ঞাপন দেখানোর নিয়ম ছিল। দর্শকরা যাতে বিরক্ত না হন তাই বিভিন্ন শো-এর মাঝে মাঝে অল্প অল্প করে বিজ্ঞাপন দেওয়া হত।
বর্তমান সময়ে দাঁড়িয়ে বেড়েছে খরচ। কয়েক দশকের টেলিভিশন সম্প্রচারে এসেছে আমূল পরিবর্তন। তাই ২০ বছরের পুরনো নিয়মে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।এবার সেই বিজ্ঞাপনের সময় বাড়তে চলেছে আরও। ২০০৬ সালে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস, ১৯৯৪-এর অধীনে ১২ মিনিট বিজ্ঞাপনের সীমা চালু করা হয়েছিল। তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের বক্তব্য, ২০০৬ সালে দেশে মাত্র ৬২টি টিভি চ্যানেল ছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৯০০-রও বেশি হয়েছে। পাশাপাশি কেবল টিভির সম্পূর্ণ ডিজিটালাইজেশন হয়েছে। দর্শকদের জন্য ডিটিএইচ, কেবল টিভি, এইচআইটিএস এবং আইপিটিভির মতো একাধিক প্ল্যাটফর্মও তৈরি হয়েছে।প্রতি ঘণ্টায় ১২ মিনিট বিজ্ঞাপন টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার মধ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছিল না। কারণ, ডিজিটাল মিডিয়ায় বিজ্ঞাপনের সময় নিয়ে এই ধরনের কোনও নির্দিষ্ট সীমা নেই। তাই ব্যবসা সহজ করা এবং প্রতিযোগিতার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যেই পুরনো নিয়ম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে বিজ্ঞাপনের সময় বাড়লে টিভি চ্যানেলগুলির ব্যবসাও বৃদ্ধি পেতে পারে।