JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ১০:৪৯ পিএম
Breaking
Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ

Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ
তাপস পালের জন্মদিনে স্মৃতির পাতায় আবেগপ্রবণ প্রসেনজিৎ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ১৯৮০ ও ৯০-এর দশকে বাংলা সিনেমায় অন্যতম জনপ্রিয় অভিনেতা তাপস পালের আজ জন্মদিন। ‘দাদার কীর্তি’, ‘সাহেব’-সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০২০ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। প্রায় ছ’বছর হয়েগেল তিনি আমাদের মাঝে নেই। আজ তাঁর জন্মদিনে তাকে স্মরণ করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুর সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতির কথা তুলে ধরে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “একসাথে কত বছর, কত গল্প, কত হাসি… ২৯ সেপ্টেম্বর এলেই আজও কত স্মৃতি মনে পড়ে… তোকে খুব মনে পড়ে রে। শুভ জন্মদিন রে তাপস। যেখানে থাকিস, ভালো থাকিস। ”

https://x.com/prosenjitbumba/status/2104799357942079566

বাংলা চলচ্চিত্রে দুই অভিনেতাই দারুন জনপ্রিয় ছিলেন। প্রসেনজিৎ ও তাপস পালের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। তাঁদের বন্ধুত্ব ইন্ডাস্ট্রির অন্দরে চর্চার বিষয় হয়ে উঠেছিল। 'সংঘর্ষ', 'প্রাণের চেয়ে প্রিয়', 'চোখের আলোয়', 'প্রতিশোধ', 'শুধু তোমারই'র মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও তাপস পাল। সিনেমায় একসঙ্গে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল। তাপস পালের প্রয়াণের পর বিভিন্ন সময়ে তাকে স্মরণ করেছেন প্রসেনজিৎ।

প্রসঙ্গত, তাপস পালের স্ত্রী নন্দিনী মুখার্জি পালও সমাজমাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন তাঁর স্বামীর জন্মদিন উপলক্ষে। তিনি লেখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা, আজ তোমার জন্মদিনে, তোমার অনুপস্থিতি আমাকে এমন এক তীব্র যন্ত্রণায় ডোবায় যা ভাষায় প্রকাশ করা যায় না, তবুও প্রতি মুহূর্তে আমি তোমাকে আমার পাশেই অনুভব করি। আমাদের মেয়ে বিগ বস বাংলার (Bigg Boss Bangla) হাউস থেকে ফিরে এসেছে, আর আমার কোথাও না কোথাও মনে হয়, তুমি তোমার ছোট্ট মেয়েটির সঙ্গেই ছিলে, সবসময় তার ওপর নজর রেখেছ, নিজের মতো করে তাকে রক্ষা করেছ। বিগ বস একটা খেলা, আর জীবনও একটা খেলা; তবে জীবনই সবচেয়ে আসল খেলা, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের সামনে উন্মোচিত হয় এবং পরের মুহূর্তে কী আসবে তা আমরা কেউ জানি না।’ তিনি আরও লেখেন, 'যখন সে জন্মায়, তুমি উত্তরবঙ্গে তোমার আউটডোরে ছিলে, আর আমার এখনও মনে আছে তুমি কীভাবে দৌড়ে এসেছিলে। তুমি সবসময় মেয়েদের খুব ভালবাসতে, এবং আমি তোমার মধ্যে লিঙ্গবৈষম্যের সামান্যতম ছাপও দেখিনি। তোমার কাছে, ছেলে বা মেয়ে মানেই ছিল এমন এক সন্তান যাকে ভালবাসতে হবে, লালন-পালন করতে হবে এবং ওড়ার জন্য ডানা দিতে হবে। আমাদের বিয়ের বাহান্ন বছর হয়ে গিয়েছে, যদিও তুমি এখন আর নেই, তবুও তুমি আমার স্বামী, এবং যতদিন না আমি চোখ বুজছি, তুমি আমার স্বামী হিসেবেই থাকবে।’

বিজ্ঞাপনrrr
35 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি
বিনোদন

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি

ভাঙা বাংলায় কলকাতা ও বাঙালির দৈনন্দিন জীবন নিয়ে সরাসরি মন্তব্য করে একসময় নজর কেড়েছিলেন এক ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। গড়িয়াহাটে দরদাম নিয়ে তাঁর “বাঙালি কিসের!” মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৫১ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন
বিনোদন

গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

গণেশ চতুর্থীর দিন পুত্রসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Big-Boss2026:  ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর
বিনোদন

Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর

ফুটবল মাঠ ও রাজনীতির পর এবার ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে জন্মদিন কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ২৯ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর্বে কী বিশেষ আয়োজন বা চমক থাকছে, তা নিয়েই দর্শকদের কৌতূহল।

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা!
বিনোদন

ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা!

কন্যাকুমারীর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও তাঁর ব্যবসায়ী স্বামীর বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার সোনা ও হিরের গয়না চুরি হয়েছে। ইনফ্লুয়েন্সারের গয়না, নগদ টাকা ও ভ্রমণের পোস্টগুলি খতিয়ে দেখছে পুলিশ; চোরেরা সোশ্যাল মিডিয়ার তথ্য ব্যবহার করেছিল কি না, তা তদন্ত চলছে।

২৯ সেপ্টে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.