একাধিক মেমু ট্রেন বাতিল,তবে দূরপাল্লা যাত্রীদের জন্য সুসংবাদ। দক্ষিণ-পূর্ব রেল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। বাতিল করা হল একাধিক মেমু ট্রেন ১৫ আগষ্ট অবধি। এরফলে ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সমস্যার জন্য আগাম মার্জনা জানানো হয়েছে।
বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে রয়েছে চক্রধরপুর-রাউরকেলা এবং রাউরকেলা -চক্রধরপুর মেমু। এর পাশাপাশি বাতিল থাকছে এবং ঝাড়সুগুদা-রাউরকেলা মেমু এইদুটি ট্রেন ও। এবং ৬৮০৩১, ৬৮০৩৩ ঝাড়সুগুদা-সম্বলপুর ও ৬৮০৩২, ৬৮০৩৪ সম্বলপুর-ঝাড়সুগুদা মেমু আগামী ১৫ তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে দূরপাল্লা যাত্রীদের কথা ভেবে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে খড়গপুর ডিভিশন। অনেকগুলি মেমু ট্রেন বাতিল থাকলেও যাত্রীদের সুবিধার্থে ও ভিড় নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষে। জানা গেছে আগামী ৮ ই আগষ্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে কয়েকটি দূরপাল্লার ট্রেনএ সাময়িক যুক্ত করা হয়েছে অতিরিক্ত কামরা ও সিট। হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যোগ করা হবে অতিরিক্ত কামরা। এরসাথে সাঁতরাগাছি-পুরুলিয়া এবং পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে যোগ করা হবে অতিরিক্ত একটি ননএসি কামরা ।
পাশাপাশি দূরপাল্লার আরো কিছু ট্রেনে নতুন পরিষেবা শুরু করা হবে সাময়িক ভাবে। রূপসী বাংলা এক্সপ্রেসে যুক্ত করা হবে অতিরিক্ত নন এসি চেয়ার কার। রেল কর্তৃপক্ষের আসা এই সাময়িক উদ্যোগ নিত্যযাত্রীদের ভোগান্তি কম করতে কিছুটা সাহায্য করবে।