নিউজ ডেস্ক: খেলা জমে উঠেছে বিগ বস বাংলার ঘরে। বিগ বস মানেই গ্ল্যামার। বিগ বস সেইসঙ্গে তর্কবিতর্কের আড্ডা ঘর। বিগ বসের ঘরে কখনো টাস্ক নিয়ে হচ্ছে ঝামেলা। কখনো র্যাপ গান বানিয়ে চমকে দিচ্ছেন বাংলার বিখ্যাত ইউটিউবার। আবার কখনো বন্ধুত্বের সমীকরণ ধরা পড়ছে এই শো'তে।
এই আবহেই ধরা পরল বিতর্কের আরেকটি রূপ। এই বিতর্ক শুরু হয়েছে বিগ বস বাংলার দুই প্রতিযোগী নন্দিনী এবং জিতু কমল কে ঘিরে। উল্লেখ্য জিতু কমল বিগ বস বাংলার ঘরে এসেছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে। কিন্তু কি এমন ঘটলো যাতে জিতু কমলের সাথে নন্দিনীর বিতর্ক দেখা গেল? আসুন জানা যাক।
বিগ বসের সেটে অভিনেত্রী নন্দিনী দত্তর সাথে বিশেষ মুহুর্তে রাজবীর বলেন ''লাইফ পার্টনারের সঙ্গে গেম খেলব আমি?'' নন্দিনী বলেন, "তাহলে আমি তোমাকে বিশ্বাস করছি।" রাজবীর এরপর নন্দিনীকে বলেন, "তুমি সবথেকে সুন্দর।"বিগ বস শোতে এই ঘটনায় মেজাজ হারান জিতু কমল।
সকলের সামনেই নন্দিনীকে উদ্দেশ্য করে জিতু বলেন "ওই মাথায় হাত দিয়ে ছেলে পটানো আমাদের দ্বারা হবে না!" এই মন্তব্যে ভেঙে পড়েন নন্দিনী। এই ব্যঙ্গাত্মক মন্তব্যের দুঃখ তিনি ভাগ করে নিতে থাকেন আরেক প্রতিযোগী অভিনেত্রী মনামি'র সঙ্গে। এরপরেই ক্ষেপে যান কনে দেখা আলো সিরিয়ালের অভিনেত্রী। জিতুকে ঝাঁজালো মন্তব্য করেন তিনি। ''তুমি কি সারাদিন বসে জপ করতে করতে এরকম কূটকচালী করো?'' তবে এই বিতর্ক এখানেই থামেনি। নন্দিনী জিতুকে লক্ষ্য করে আরো বলেন ''তোমার আচরণের জন্যই সিরিয়ালের অভিনেত্রীরাও...।''
দর্শকরা মনে করছেন এই ক্ষেত্রে নন্দিনীর দাবিটিও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু কেন? সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। এই ঘটনার পিছনে ছিল একটি বাংলা সিরিয়াল। আর তাই নন্দিনীর এই কটাক্ষ অতীতে জিতু কমলের শেষ সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে তৈরি হওয়া বিতর্ক। ওই সিরিয়ালে জিতু কমল'র বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া রায়। কিন্তু ওই মেগা সিরিয়াল চলাকালীন জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে শুরু হয় গুরুতর মনোমালিন্য।
এ ঘটনায় স্ক্রিনশট ফাঁসের মতো বিতর্ক তৈরি হয়! এই বিতর্ক সহ্য করতে না পেরে দিতিপ্রিয়া সিরিয়ালটি ছেড়ে দেন। দিতিপ্রিয়ার জায়গায় নায়িকা চরিত্রে আসেন অন্য অভিনেত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিতু কমলের ওপর ওঠে আঙুল। তবে শেষ পর্যন্ত জিতু কমল এই বিতর্ক থেকে নিজেকে বাঁচিয়ে নেন। আর এই ঘটনাই হয়ে ওঠে নন্দিনীর হাতে তুরুপের তাস!
এই মুহূর্তে বিতর্ক যে পর্যায়ে রয়েছে তাতে এই দুই অভিনেতা এবং অভিনেত্রী যে আগামী দিনেও নতুন বিতর্কে জড়াবেন সে ব্যাপারেও কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে। এটা কারণ বিগ বস বাংলার মূল আকর্ষণই হলো এখানকার প্রতিযোগীদের মধ্যে বিতর্ক। আর এই বিতর্ক যত জমে জমে ওঠে রিয়ালিটি শো'টির টিআরপি।