নেই উপযুক্ত পরিকাঠামো। না আছে কোনো আন্তর্জাতিক মানের কোর্ট। তবুও লড়াইয়ের ময়দানে হার মেনে নেননি, দুর্গাপুরের শরণ্যা। থেমে যেতে যেতে দেয়নি নিজের স্বপ্নকে। সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছে দুর্গাপুরের খুদে শাটলার শরণ্যা গুপ্ত। দুর্গাপুরের একটি বেসরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে তার এই সাফল্যে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।
সম্প্রতি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে রাজ্য ব্যাটমিন্টন প্রতিযোগিতা সেখানে ১৩ থেকে ১৫ বছর বয়সী বিভাগে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে পুরুলিয়া শরণ্যা। সিঙ্গলস ও ডাবলস দুই বিভাগেই শিরোপা জিতেছে সে। তার এই সাফল্য প্রমাণ করেছে প্রতিভা থাকলে সীমাবদ্ধতা হার মানে। রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে পদক জেতাই এখন তার স্বপ্ন। তার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে সে।
প্রতিভা থাকলেও পরিকাঠামোর অভাবে নানান সমস্যার সম্মুখীন হতে হয় শরণ্যাকে। আর তাতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা-মা। বর্তমানে সিধু-কানু ইনডোর স্টেডিয়ামে সপ্তাহে মাত্র দুদিন, তাও দুই ঘণ্টার জন্য অনুশীলনের সুযোগ পায় শরণ্যা। বাকি সময় তাকে স্টিল টাউনশিপের বিধান ভবনের সিমেন্টের কোর্টে অনুশীলন করতে হয়, যেখানে চোট পাওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই মেয়েকে নিয়ে বেশ চিন্তিত গুপ্ত দম্পতি।
রাজ্যের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করার পর বর্তমানে শরণ্যার লক্ষ্য জাতীয় মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরা। ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে পরিচিতি দেওয়া। প্রতিনিয়ত সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সে।